সর্বশেষ সংবাদ
ট্রান্সজেন্ডার শিক্ষার্থীদের পাশে এবার 'কলেজ বিদ্যা': দেশে প্রথমবার পালিত হলো 'অনলাইন এডুকেশন ডে'

ট্রান্সজেন্ডার শিক্ষার্থীদের পাশে এবার 'কলেজ বিদ্যা': দেশে প্রথমবার পালিত হলো 'অনলাইন এডুকেশন ডে'

দেশে প্রথমবার উদযাপিত হলো 'অনলাইন এডুকেশন ডে'। ডিজিটাল শিক্ষার অগ্রযাত্রা ও তার সম্ভাবনাকে সম্মান জানাতে এই বিশেষ দিনটি উদযাপন করা হলো কলেজ বিদ্যা-র তরফে। 

জানা যাচ্ছে, বর্তমান সময়ে ডিজিটাল শিক্ষার অগ্রগতি ও সম্ভাবনাকে সম্মান জানাতে নিজেদের ফাউন্ডেশন ডে উপলক্ষে এই দিনটিকে উৎসর্গ করেছে প্রতিষ্ঠানটি। অনলাইন শিক্ষাকে আরও বিশ্বাসযোগ্য, অন্তর্ভুক্তিমূলক ও সবার নাগালের মধ্যে আনাই, এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

 

আরও পড়ুন উৎসবের ভিড়ে ফের বিকল IRCTC ওয়েবসাইট, বন্ধ টিকিট বুকিং

 

আরও জানা যাচ্ছে, এরপর থেকে প্রতি বছর ২৫ অক্টোবর উদযাপিত হবে এই দিনটি। কলেজ বিদ্যা জানিয়েছে, ভবিষ্যতে উদ্যোগটি ইউজিসি (UGC) ও এআইসিটিই (AICTE)-এর মতো সংস্থার আনুষ্ঠানিক স্বীকৃতি পাবে বলে আশা করা হচ্ছে। প্রথম বর্ষের উদযাপনে বিভিন্ন অনলাইন বিশ্ববিদ্যালয়কে ভিডিও কলে, শিক্ষার্থীদের সঙ্গে গল্প ও স্কলারশিপ কর্মসূচির মাধ্যমে অংশ নিতে ইনভিটেশন জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখনও পর্যন্ত তারা মেধাবী ও আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের জন্য প্রায় ৫ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে। শোনা যাচ্ছে, এতে দেশের গ্রস এনরোলমেন্ট রেশিও (GER) বৃদ্ধিতেও সহায়তা করছে কলেজ বিদ্যা।

এবিষয়ে সহ-প্রতিষ্ঠাতা ও সিওও রোহিত গুপ্ত জানান, "বর্তমানে অনলাইন শিক্ষা দেশের ইকুয়ালিটির প্রতীক। তাই আমাদের লক্ষ্য প্রতিটি পিনকোডে মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়া।"

এছাড়াও, উদযাপনের অংশ হিসেবে শুরু হয়েছে 'লার্নার স্টোরিজ' ক্যাম্পেইন, যেখানে শিক্ষার্থীরা জানিয়েছেন অনলাইন শিক্ষা কীভাবে তাদের জীবন বদলে দিয়েছে। তার পাশাপাশি, ট্রান্সজেন্ডার শিক্ষার্থীদের জন্যও ৫০% ফি ছাড়ের ঘোষণা করেছে কলেজ বিদ্যা। এটি ইনক্লুসিভ শিক্ষার জন্যও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

২০১৯ সালে প্রতিষ্ঠিত কলেজ বিদ্যা বর্তমানে ১০০-রও বেশি অনলাইন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত, যেমন মণিপাল, আপগ্র্যাড, সিম্বায়োসিস, আইআইএম ও জৈন বিশ্ববিদ্যালয়। সেইসঙ্গে প্রতিষ্ঠানটি এখনও পর্যন্ত অন্তত ১,২৫,০০০-এরও বেশি শিক্ষার্থীকে সঠিক কোর্স বেছে নিতে সাহায্য করেছে।

                                                                               -দিশা দাস

পরবর্তী খবর