আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরই শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজা। আর পুজো মানেই তো দিন-রাত প্যান্ডেল হপিং আর তার সাথে জমিয়ে পেটপুজো। এবার এই উৎসবে বিদেশি ফ্লেভারের সঙ্গে বাঙালির ছোঁয়া নিয়ে এক নতুন অভিজ্ঞতা দিতে আসছে Starbucks।
পুজো আসছে! আর এই উৎসবে কলকাতার মানুষের জন্য নতুন চমক নিয়ে আসছে Starbucks। দুর্গাপূজা উপলক্ষে Starbucks India এই প্রথম নিয়ে এল তাদের পুজো-স্পেশাল মেনু, "আামার পুজো, আামার Starbucks"। যেখানে থাকবে বাঙালির প্রিয় কিছু পদের সঙ্গে Starbucks -এর সিগনেচার কফির ফিউশন।
তাহলে আসুন ঝটপট জেনেনি পুজো স্পেশাল কি কি বাঙালি আইটেম থাকছে এবার আমেরিকান মেনুতে:
চিংড়ি টার্নওভার: চিংড়ি মাছের পুর ভরা এক দারুণ পেস্ট্রি, তার ওপরে কালো তিল দিয়ে গার্নীশ করা থাকবে। চিংড়ি আর পেস্ট্রির মিশেলে এই ফিউশনে এক দারুণ স্বাদ পাবেন।
ভেটকি ভাজা স্যান্ডউইচ: ভেটকি মাছের ফ্রাই, তার সঙ্গে শর্ষে মেয়োনিজ আর তাজা সবজি দিয়ে তৈরি এই স্যান্ডউইচ। শর্ষে পানিনি ব্রেডে এটি পরিবেশন করা হবে।
আলু পোস্ত বার্গার: পোস্ত আর হালকা মশলা দিয়ে বানানো আলুর প্যাটি, সঙ্গে তাজা সবজি আর পোস্ত দিয়ে গার্নিশ করে পরিবেশন করা হবে। বাঙালির ঘরের তৈরি খাবারে আপনি পাবেন এক অন্যরকম স্বাদ।
আরও পড়ুন লাইফলং সেক্সলেস: কেন প্রাপ্তবয়স্করা যৌনতা থেকে দূরে থাকে? বিজ্ঞান ফাঁস করলো অজানা রহস্য!
কাসুন্দি চিকেন বার্গার: কাসুন্দি আর শর্ষে স্টাইলে রান্না করা মুরগির প্যাটি, সঙ্গে আচার, টমেটো, আর লেটুস দিয়ে তৈরি এই বার্গার।
ঢাকাই চিকেন র্যাপ: ঢাকার স্বাদে বানানো মশলাদার মুরগির মাংস, নরম পরোটা দিয়ে র্যাপ করা।
মেনুতে বাংলা খাবার থাকবে, অথচ মিষ্টি থাকবে না তা আবার হয় নাকি। মিষ্টিপ্রেমীদের জন্য থাকছে কিছু ফিউশন:
মিহিদানা ব্রুলে: বাংলার মিহিদানা আর ফ্রান্সের ব্রুলের এক দারুণ ফিউশন। ঘন দুধের সঙ্গে মিহিদানা মিশিয়ে ওপরে ক্যারামেলাইজ করা, আর তার ওপরে থাকবে জাফরান আর পেস্তার গার্নিস।
কালাকান্দ পাই: কালাকান্দের মিশ্রণ দিয়ে তৈরি এই পাই। এতে একসঙ্গে পাবেন ঐতিহ্য ও আধুনিকতার ফিউসন স্বাদ।
এছড়াও খাবারের সঙ্গে থাকবে কিছু ফিউশন পানীয়:
চকলেট ফোম কোল্ড ব্রু: ৪৮ ঘণ্টা ধরে বানানো Starbucks-এর সিগনেচার কোল্ড ব্রু, যার ওপরে থাকে নরম চকোলেট ক্রিম ফোম আর কোকো পাউডারের গারনিশ।
জাগেরি ক্লাউড ল্যাটে: Starbucks-এর স্পেশ্যাল এস্প্রেসোর সঙ্গে গুড় মিশিয়ে বানানো এই ল্যাটে, যার ওপরে গুড়ের পাউডার দিয়ে গারনিশ করা থাকবে।
এবিষয়ে TATA Starbucks-এর প্রোডাক্ট ও মার্কেটিং হেড Mitali Maheshwari জানান, "পূজা মানেই আনন্দের সময়। 'আামার পুজো, আামার Starbucks'-এর মাধ্যমে আমরা সেই আনন্দের মুহূর্তগুলো আরও সুন্দর করতে চাই।" তিনি আরও জানান, এবারের পুজোর Starbucks সবার জন্য হয়ে উঠবে এক পছন্দের জায়গা, যেখানে মানুষজন আড্ডা দিতে, খেতে এবং স্মৃতি তৈরি করতে পারবে।
এছাড়াও, প্রতিটি খাবারের সঙ্গে দ্বিতীয় খাবারে ৫০% ছাড়ের অফারও রয়েছে। এই বিশেষ মেনু ১৭ই সেপ্টেম্বর থেকে কিছু নির্বাচিত দোকানে পাওয়া যাচ্ছে, যেখানে বসে খাওয়া বা হোম ডেলিভারির সুযোগও আছে।
-দিশা দাস