সর্বশেষ সংবাদ
ভোটদানে বিভ্রান্তি নয়: গণতন্ত্র স্বচ্ছ করতে ইভিএম-এ প্রার্থীর রঙিন ছবি যুক্ত করার সিদ্ধান্ত কমিশনের

ভোটদানে বিভ্রান্তি নয়: গণতন্ত্র স্বচ্ছ করতে ইভিএম-এ প্রার্থীর রঙিন ছবি যুক্ত করার সিদ্ধান্ত কমিশনের

ইভিএম-এর মাধ্যমে ভোটদান প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নির্ভুল করতে বড় পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন। এই পদক্ষেপ অনুযায়ী নতুন নিয়ম বাংলা ও বিহারের আসন্ন বিধানসভা নির্বাচন থেকেই কার্যকর হতে চলেছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, এরপর থেকে দেশের প্রতিটি নির্বাচনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর ব্যালটে প্রার্থীদের নাম, প্রতীক এবং ছবির পাশাপাশি রঙিন ছবিও যুক্ত করা হবে। উল্লেখ্য, ব্যালট পেপারের উপরের বাম দিকে প্রার্থীর রঙিন ছবি থাকবে, যা ভোটারকে সঠিক প্রার্থীকে শনাক্ত করতে সাহায্য করবে। শুধু তাই নয়, প্রার্থীর নাম এখন থেকে মোটা হরফে লেখা থাকবে, যাতে সহজেই তা চোখে পড়ে। এছাড়াও ব্যালট পেপারের মান উন্নত করা হয়েছে, যা তার স্থায়িত্ব বাড়াবে। প্রার্থীদের মতোই 'নোটা' (NOTA) বিকল্পের পাশেও ছবি ব্যবহার করতে হবে এবং একটি ব্যালট পেপারে ১৫ জনের বেশি প্রার্থীর নাম রাখা যাবে না।

 

আরও পড়ুন  ত্বকের সমস্যা হলে থাকুন টেনশন ফ্রি, সলিউশন দেবে মুশকিল আসান Skin Bee

 

এবিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত ভোটারদের মধ্যে বিভ্রান্তি কমাতে এবং তাদের পছন্দকে আরও সুনিশ্চিত করতে সহায়তা করবে। অনেক সময় ভোটাররা শুধুমাত্র দলীয় প্রতীক দেখে ভোট দেন, কিন্তু নতুন এই নিয়মের ফলে তারা প্রার্থীর চেহারা দেখে ভোট দেওয়ার সুযোগ পাবেন, যা গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ।

কমিশন আরও জানিয়েছে, ইভিএমের এই ব্যালট পেপারগুলো শুধুমাত্র সরকারি বা আধা-সরকারি ছাপাখানায় প্রিন্ট করতে হবে। ইতিমধ্যেই এই নতুন নিয়ম কার্যকর করার জন্য সমস্ত রাজ্যকে প্রয়োজনীয় নির্দেশিকা পাঠানো হয়েছে। বিহারের নির্বাচন ছাড়াও আগামী বছরের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও এই নতুন পদ্ধতি কার্যকর হবে।

                                                                                                                                                     -অঙ্কিতা পাল

পরবর্তী খবর