রোজকার ব্যস্ততায় বেশিরভাগ মানুষই যত্ন নিয়ে উঠতে পারেন না নিজের ত্বকের। যার ফলে দেখা দেয় ত্বকের বিভিন্ন সমস্যার,কিন্তু সেই সমস্যা নিয়ে টেনশনের দিন শেষ কারণ সেই সমস্যা গুলিকে চিহ্নিত করে সমাধান বের করা এখন অত্যন্ত সহজ। কিন্তু কিভাবে?
বর্তমান সময়ে ত্বকের নানা সমস্যা যেমন ব্রণ, দাগ বা অসম ত্বকের রঙের পাশাপাশি চুল পড়ার সমস্যাও একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে, অল্প বয়সীদের মধ্যে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা প্যাটার্নড চুল পড়ার সমস্যা ক্রমশ বাড়ছে। এমন পরিস্থিতিতে, কলকাতার একটি আধুনিক ক্লিনিক, স্কিন বি, অ্যাস্থেটিক্স অ্যান্ড ওয়েলনেস, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এসব সমস্যার সমাধান দিচ্ছে।
Skin Bee এর ফাউন্ডার এবং ডিরেক্টর ডাঃ দ্বৈপায়িকা চক্রবর্ত্তী জানান তারা শুধুমাত্র ত্বকের নয়, চুলেরও নানা সমস্যার চিকিৎসা করেন। এছাড়াও তিনি বলেন, ত্বকের উজ্জ্বলতা এবং সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের মেডিফেশিয়ালস এবং এগুলি প্রত্যেক ব্যক্তির ত্বকের সমস্যা অনুযায়ী আলাদা আলাদাভাবে ডিজাইন করা হয়।
আরও পড়ুন যান্ত্রিক ত্রুটিতে অচল ইস্ট–ওয়েস্ট মেট্রো, ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা
বাঙ্গালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো স্পেশাল Skin Bee কিছু বিশেষ অফার চালু করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
পিঙ্ক গ্লো মেডি ফেশিয়াল (Pink Glow Medi Facial): এই ফেশিয়ালে গ্লুটাথিয়ন ব্যবহার করা হয়, যা ত্বককে উজ্জ্বল করে। এর খরচ মাত্র ১৯৯৯ টাকা।
ইনস্টা ব্রাইট মেডি ফেশিয়াল (Insta Bright Medi Facial): পুরনো ট্যান এবং দাগ দূর করতে এটি খুবই কার্যকর। ৪৯৯৯ টাকার এই প্যাকেজের সঙ্গে বিনামূল্যে একটি কার্বন ফেশিয়াল দেওয়া হচ্ছে।
সেখানে চিকিৎসা নেওয়া বিখ্যাত গায়ক গুরুজিৎ সিং তার অভিজ্ঞতা সম্পর্কে বলেন, "আমার ত্বকে বিভিন্ন সমস্যা ছিল এবং এর জন্য আমাকে দীর্ঘ সময় ধরে চিকিৎসা নিতে হয়েছে। এখানে প্রতিটি কাজ খুব যত্ন ও মনোযোগ দিয়ে করা হয়েছে। কার্বন লেজার করার সময় তারা একটি জায়গাও বাদ দেননি, যা দেখে আমি মুগ্ধ হয়েছি।" তিনি আরও বলেন, এখানকার পরিষেবা এবং প্রযুক্তি দেশের সেরা ক্লিনিক গুলির থেকে কোনো অংশে কম নয়।
এছাড়াও একজন এসেছিলেন তার ডাবল চিন-এর সমস্যা নিয়ে , তাকে হাইফু (HIFU) নামক উন্নত প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। এই পদ্ধতিটি চোয়ালের মেদ সরিয়ে এর আকৃতি সুন্দর ও তীক্ষ্ণ করে তোলে।
Skin Bee এর কান্ডারী দ্বৈপায়িকা চক্রবর্ত্তী নিশ্চিত করেন যে, তাদের সব ধরনের চিকিৎসা পরিষেবা বাজেট-ফ্রেন্ডলি। হাজরা চার মাথার মোড়ে, রাধাকৃষ্ণ মন্দিরের পাশে, প্রদীপ মেডিকেল স্টোরের ঠিক উপরে, প্রথম তলায় অবস্থিত Skin Bee প্রতিষ্ঠিত হয়েছে এই ভাবনা নিয়ে যে, আধুনিক চিকিৎসা সবার জন্য সহজলভ্য হওয়া উচিত।
সব মিলিয়ে, 'স্কিন বি' আধুনিক চিকিৎসা পদ্ধতি ও সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে ত্বকের যত্নের ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে নিজেদের তুলে ধরেছে।
-অঙ্কিতা পাল