সর্বশেষ সংবাদ
শিয়ালদহের সফলতার পর হাওড়াতেও আসছে এসি লোকাল

শিয়ালদহের সফলতার পর হাওড়াতেও আসছে এসি লোকাল

বড় কিছু ঘটতে চলেছে হাওড়ার ট্রেন যাত্রায়।লোকাল ট্রেন যাত্রা এবার আর আগের মতো থাকবে না, এবার আসছে এক নতুন অভিজ্ঞতা!

শিয়ালদহে এসি লোকালের সাফল্যের পর এবার হাওড়া ডিভিশনে চালু হতে চলেছে এসি লোকাল ট্রেন। যা আগে কল্পনার বাইরে ছিল, তা এখন বাস্তবের পথে। গত ১১ আগস্ট, পূর্ব ভারতের প্রথম এসি লোকাল চালু হয়েছিল শিয়ালদহ-রানাঘাট রুটে। এরপর ৫ সেপ্টেম্বর বনগাঁ-শিয়ালদহ লাইনে দ্বিতীয় এসি লোকাল চালু হয়। দুই রুটেই প্রতিদিন উপচে পড়ছে ভিড়। যাত্রীরা অনেক সময় দাঁড়িয়েও ট্রেনে ভ্রমণ করছেন।

 

আরও পড়ুন রাজনীতির অঙ্কে অদ্ভুত সমীকরণ: কৌতূহল বাড়াচ্ছে পূর্ব মেদিনীপুর

 

 ইতিবাচক সাড়া দেখে এবার হাওড়া থেকেও শিগগিরই এসি লোকাল আসতে চলেছে। প্রথম পর্যায়ে হাওড়া-ব্যান্ডেল রুটে এই পরিষেবা শুরু হতে পারে। কারণ প্রতিদিন হাজার হাজার যাত্রী এই লাইনে যাতায়াত করেন।

 যাত্রীরা ইতিমধ্যেই কেউ আশা প্রকাশ করছেন, "শিয়ালদহে যদি এসি লোকাল চলে, হাওড়ায় কেন নয়?" আবার অনেকে বলছেন, "এসি রেক সবসময় ভরতি থাকে, দাঁড়িয়েও মানুষ ভ্রমণ করছে। হাওড়ায় চালু হলে একই সাড়া মিলবেই।"

 শিয়ালদহ ডিভিশনের মতোই, হাওড়ায়ও কিছু স্টেশনে স্টপেজের দাবি উঠতে পারে। তবে, রেল সূত্র জানাচ্ছে,সরকারি নির্দেশ এখনও আসেনি। কিন্তু শিয়ালদহের অভিজ্ঞতা দেখাচ্ছে, হাওড়া থেকে এসি লোকাল চালু হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।

 কয়েক বছর আগে লোকাল ট্রেনে এসির কথা শুনে কেউ ভাবতেই পারতেন না। কিন্তু আজ দেখা যাচ্ছে,ভাড়া একটু বেশি হলেও, আরামের জন্য মানুষ এটি গ্রহণ করছেন খুশি মনে। এখন শুধু অপেক্ষা,কবে হাওড়ার মাটিতে ছুটবে প্রথম এসি লোকাল ট্রেন!

                      -জ্যোতি সরকার

পরবর্তী খবর