অবশেষে প্রতীক্ষার অবসান। উন্নয়নের পথে আরও একধাপ এগিয়ে গেল নর্থ-ইস্ট। প্রধানমন্ত্রীর ধরেই ভারতের মানচিত্রে জুড়ে গেলো আরও এক রেলপথ।
স্বাধীনতার ৭৮ বছর পর ছিলনা কোনো উন্নত পরিবহন ব্যবস্থা। অন্যান্য রাজ্যগুলির তুলনায় উন্নয়ন থেকে বেশীরভাগ ক্ষেত্রেই বঞ্চিত দেশের উত্তর-পূর্ব অংশ। এমনকি ভৌগোলিক দিক থেকেও তারা ভারতের মূল ভূখণ্ড থেকে একপ্রকার বিচ্ছিন্ন। তবে এবার সেই সমস্যা দুর হওয়ার সময় এসে গেছে।
শনিবার মিজোরামের রাজধানী আইজলে একটি নতুন রেলপথের উদ্বোধন হল প্রধানমন্ত্রীর হাত ধরে। যদিও খারাপ আবহাওয়ার কারণে তিনি সরাসরি উদ্বোধনে উপস্থিত থাকতে পারেননি। তাই, লেঙ্গপুই বিমানবন্দর থেকে ভার্চুয়ালি রেলপথের উদ্বোধন করেন মোদি।
আরও পড়ুন উৎসবের আগে ফের বৃষ্টির হানা! নতুন নিম্নচাপ ঘনাল বঙ্গোপসাগরে
ভৈরবী থেকে সারাং পর্যন্ত প্রায় ৫০ কিমি দীর্ঘ নতুন এই রেলপথ। এই দীর্ঘ রেলপথে থাকছে ৩টি বড় সেতু, ৫৫টি ছোট সেতু ও ১১টি টানেল। এর ফলে মিজোরামের রাজধানী আইজলকে দেশের মূল রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা যাবে। যাত্রী ও মালবাহী ট্রেন, দুই-ই চলবে এই লাইনে।
এবিষয়ে মোদির বক্তব্য "উত্তর-পূর্বের উন্নয়ন বরাবরই আমাদের অগ্রাধিকার। এর আগে অনেক রাজনৈতিক দলই উন্নয়নের নামে শুধু প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু আমরা তা করে দেখিয়েছি। আমি আগেই বলেছিলাম, 'Act East Policy' শুধু কথা নয়, তাই মিজোরামে রেল পৌঁছতে পারল"
মিজোরামে রেলপথ চালু হওয়া শুধু যোগাযোগ ব্যবস্থাই নয়, এই রাজ্যের অর্থনীতি, পর্যটন থেকে শুরু করে বাণিজ্যে ক্ষেত্রেও নতুন দরজা খুলে দেবে। সড়কপথে যাত্রা যেখানে দীর্ঘ ও কষ্টকর, সেখানে এই রেলপথ রাজ্যবাসীর জন্য অনেকটাই স্বস্তি এনে দেবে।
-দিশা দাস