সর্বশেষ সংবাদ
২৩ বছরের ঐতিহ্য 'স্বর্ণ সম্ভার ২০২৫': এই পুজোয় পারফেকশনিস্ট হয়ে উঠুন শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের অনন্য গয়নায়

২৩ বছরের ঐতিহ্য 'স্বর্ণ সম্ভার ২০২৫': এই পুজোয় পারফেকশনিস্ট হয়ে উঠুন শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের অনন্য গয়নায়

আর মাত্র কয়েকদিন, আর তারপরেই বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর এই পুজোয় নিজেকে সুন্দর দেখাতে কি শুধুই নতুন শাড়ি-পোশাক যথেষ্ট? না নিজেকে আকর্ষণীয় ভাবে পেশ করতে তার সঙ্গে চাই সোনার ছোঁয়া। তাহলেই এই পুজোয় আপনিও হতে পারবেন পারফেকশনিস্ট। আর আপনাকে পারফেক্ট বানাতে সাহায্য করবে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স।

প্রতিবছরের মত এবছরও পুজোর মরশুমে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স আয়োজিত করতে চলেছে, তাদের বহু প্রতিক্ষিত শারদীয়া "স্বর্ণ সম্ভার ২০২৫", যা চলবে ১৫-২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এই গয়না প্রদর্শনী এবার ২৩ বছরে পা দিল।

 

আরও পড়ুন ২০২২ টেট প্রার্থীদের আন্দোলনে অশান্ত ধর্মতলা থেকে বিধানসভা

 

'স্বর্ণ সম্ভার ২০২৫'-এ থাকছে গয়নার অনন্য সম্ভার। যেমন- হ্যান্ডম্যাড ডিজাইনার গয়না, ট্র্যাডিশনাল ও কনটেম্পোরারি বিয়ের গয়না, সাশ্রয়ী মূল্যে হিরের অলঙ্কার এবং দুষ্প্রাপ্য গ্রহরত্ন ও মূল্যবান পাথরের মনকাড়া সংগ্রহ। এর সঙ্গে থাকছে একগুচ্ছ আকর্ষণীয় অফার, যা উৎসবের আনন্দকে আরও কয়েকগুণ বাড়িয়ে তুলবে।

আসুন জেনে নিন কী কী থাকছে এই আকর্ষণীয় অফারে:

  • প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার।
  • সোনার গয়নায় প্রতি গ্রামে থাকছে ৪২৫ টাকা ছাড়।
  • যেকোনো হিরের গয়নার মজুরিতে ৭৫% পর্যন্ত ছাড়।
  • গ্রহরত্নের এমআরপিতে থাকছে ১৫% ছাড়।
  • মেগা লাকি ড্র-তে জিতে নিতে পারেন ৫টি স্কুটি। আর এই ড্র হবে শারদীয়া স্বর্ণ সম্ভার এবং ধনতেরাস উপলক্ষে।

এছাড়াও সারাবছরই প্রিয় পরিষেবাগুলিও উপলব্ধ থাকবে, স্বর্ণ সম্ভার উপলক্ষে: যেখানে আপনি পুরো ১০০% এক্সচেঞ্জ ভ্যালুতে পুরনো হলমার্ক সোনার গয়না বদলে নতুন গয়না কেনার সুবিধা পাবেন। বিশেষ ডিসকাউন্টে গয়না কেনার জন্য থাকছে 'সোনায় সোহাগা' অফার। 

এবারের স্বর্ণ সম্ভারের অন্যতম আকর্ষণ 'শক্তিরূপেণী' কালেকশন উন্মোচন করেন খ্যাতনামা চিত্রশিল্পী সনাতন দিন্দা, সংস্থার ডিরেক্টর অর্পিতা সাহা এবং রূপক সাহা। মাতৃ শক্তিকে সম্মান জানিয়ে এই বিশেষ গয়নার কালেকশনটি নলীন সরকার স্ট্রিটের ঐতিহ্যবাহী পূজো মণ্ডপে এক সাংবাদিক সম্মেলনে উন্মোচন করা হয়। দিন্দা জানান, "আমি শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সোনার ‘শক্তিরূপেণী’ কালেকশনটি উন্মোচন করতে পেরে খুবই আনন্দিত, আমি শ্যাম সুন্দরের সাথে অনেকদিন ধরে জড়িত। শ্যাম সুন্দর এর গয়নার কালেকশনের শৈল্পিক ভাবনাগুলো আমায় ভীষণ ভাবে আকর্ষণ করে।" জানা গেছে, এ বছরের নলিন সরকার স্ট্রিট এর থিম 'রূপান্তর', সনাতন দিন্দারই কনসেপ্ট। 

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা জানান, "আমাদের এই প্রাক পুজা উপস্থাপনা 'স্বর্ণ সম্ভার' এবার ২৩ বছরে পড়ল। গয়নার নকশা এবং কারুকার্যের সূক্ষ্মতা, এক্সক্লুসিভ কালেকশন সব দিক দিয়ে বিচার করলে এবছর এটা আরও স্পেশাল। তাছাড়া আকর্ষণীয় সব অফার তো আছেই।"

অন্যদিকে সংস্থার আরও এক ডিরেক্টর রূপক সাহা বলেন," ২৩ বছরের এই দীর্ঘ যাত্রা আমাদের গ্রাহকবন্ধুদের জন্যেই সম্ভব হয়েছে। তাঁদের চাহিদা পূরণের লক্ষ্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সেইসঙ্গে শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা এবং স্বর্ণ সম্ভার ২০২৫-এ সবাইকে স্বাগত জানাচ্ছি।

'স্বর্ণ সম্ভার ২০২৫'-এর সমস্ত অফার ও কালেকশন পাওয়া যাবে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর কলকাতার (গড়িয়াহাট, বেহালা ও বারাসাত) এবং ত্রিপুরার (আগরতলা, ধর্মনগর ও উদয়পুর) শোরুমগুলিতে।

আর দেরী না করে, নিজেকে সোনার রঙে রাঙিয়ে তুলতে এই দুর্গা পুজোয়, চলে আসুন আপনাদের নিকটবর্তী শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে, আর যোগ দিন 'স্বর্ণ সম্ভার ২০২৫'-এ।

                                                                                                                                                                                                                                                                    -দিশা দাস

পরবর্তী খবর