সর্বশেষ সংবাদ
উত্তর পূর্ব ভারত থেকে পশ্চিমবঙ্গে পাড়ি জমাচ্ছে খাঁটি মশলার ব্র্যান্ড:

উত্তর পূর্ব ভারত থেকে পশ্চিমবঙ্গে পাড়ি জমাচ্ছে খাঁটি মশলার ব্র্যান্ড: "লংতরাই" পৌঁছবে বাংলার প্রতিটি হেঁশেলে

ভোজনরসিক বাঙালির পাতে প্রতিদিনই রকমারি খাদ্য চাই-ই-চাই! আর এই খাবার গুলিকে আরও সুস্বাদু ও নির্ভেজাল করতে সমস্ত রকমের মশলা ও খাঁটি তেল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য ২০১৪ সাল থেকে পথচলা শুরু করেছিল লংতরাই ।

 

ত্রিপুরার একটি পাহাড়ের নামে নামাঙ্কিত এই ফাষ্ট মুভিং কনজিউমার গুডস (FMCG) ব্র্যান্ড 'লংতরাই' ৭ই সেপ্টেম্বর ভাটপাড়া, জগদ্দলের পানিট্যাংকি কমিউনিটি হলে আয়োজন করেছিল এক বিশেষ অনুষ্ঠানের। “রাঁধুনি মিট ও ডিলার মিট – ২০২৫” - এর এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে অত্যন্ত সাফল্যের সঙ্গে। এই অনুষ্ঠানে প্রতিভাবান রন্ধনশিল্পী এবং লংতরাই-এর ব্যবসায়িক অংশীদার ডিলার ও ডিস্ট্রিবিউটররা উপস্থিত ছিলেন। রন্ধনশিল্পীরা তাদের রন্ধনশৈলী এবং নতুন নতুন রেসিপি পরিবেশন করেন, যা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। 

 

অন্যদিকে, ডিলারদের সাথে বাজার সম্প্রসারণ, ব্যবসায়িক কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে করা হয় গুরুত্বপূর্ণ আলোচনা। রন্ধন ও ব্যবসার এই অনন্য সমন্বয়কে উপস্থিত সকলে অভিনব এবং ফলপ্রসূ বলেই মনে করেছেন।

 

অনুষ্ঠানটির শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে,এর পর সবাইকে স্বাগত জানিয়ে লংতরাই এর HR ম্যানেজার শ্রীমতি সুপ্রিয়া গোপ বলেন "লংতরাই ইতিমধ্যেই উত্তর পূর্ব ভারতে সবার ঘরে ঘরে পৌঁছে গেছে,গত ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে আমাদের যে পথচলা শুরু হয়েছে তাতেও আমরা সফল হব,একসাথে সবাই মিলে ভালো কাজের মাধ্যমে" ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁকিনাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রবীন্দ্ৰ সিং, যিনি লংতরাই-এর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, "লংতরাই পশ্চিমবঙ্গের প্রতিটি ঘরে প্রতিদিনের সঙ্গী হয়ে উঠবে।" সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্রী ঘরু প্রসাদ, শ্রী রাজু আগারওয়াল ও শ্রী বিরু সাহু।

 

এই সম্পূর্ণ অনুষ্ঠানটির কান্ডারী হিসেবে উপস্থিত ছিলেন লংতরাই ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড-এর ডিরেক্টর শ্রী রতন দেবনাথ। এই বিশেষ দিনে তিনি বলেন "আমাদের ১০০% খাঁটি মশলা অবশ্যই বাংলার মানুষ গ্রহণ করবেন, আমরা বাংলাদেশেও এই সমস্ত দ্রব্য পাঠাই এবং আগামী দিনে বাংলার বাজারেও নিশ্চই লংতরাই জায়গা করে নেবে" । 

 

এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্ণধার শ্রী রতন দেবনাথ বিভিন্ন ভাবে সবাইকে অনুপ্রাণিত করেন,অতিথিরা তাঁর দূরদর্শী নেতৃত্ব এবং ভিশনের প্রশংসা করে জানান যে, তাঁর দিকনির্দেশনায় লংতরাই আগামী দিনে আরও উচ্চতায় পৌঁছাবে।

 

ত্রিপুরার একটি স্থানীয় উদ্যোগ হিসেবে শুরু হয়ে আজ লংতরাই পশ্চিমবঙ্গসহ সমগ্র পূর্ব ভারতের বাজারে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। শ্রী রতন দেবনাথের লক্ষ্য, ত্রিপুরার গর্ব এই ব্র্যান্ডটিকে ভারতের বিভিন্ন প্রান্তে FMCG শিল্পের অন্যতম শীর্ষ ব্র্যান্ডে রূপান্তরিত করা।

 

অনুষ্ঠানে প্রায় ১৪০ জন রাঁধুনি, রিটেইলার, ডিলার ও ডিস্ট্রিবিউটর উপস্থিত ছিলেন এবং তাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। সবমিলিয়ে বলা যায় যে, মানুষের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ রান্নার উপকরণ হিসেবে লংতরাই সফল ভাবে সকলের আস্থা অর্জন করতে পেরেছে।

            -অঙ্কিতা পাল

পরবর্তী খবর