সর্বশেষ সংবাদ
২০২৫-এর আগে এলে নাগরিকত্ব! সত্যি নাকি ফাঁদ?

২০২৫-এর আগে এলে নাগরিকত্ব! সত্যি নাকি ফাঁদ?

ভারতের মাটিতে ২০২৫ এর আগে যদি কেউ আশ্রয় নিয়ে থাকেন, তবে তাঁদের জন্য আসছে বড় চমক! কী ঘটতে চলেছে জানেন কি?আজকের সবচেয়ে বড় ঘোষণা এসেছে কেন্দ্র থেকে।কী বদল হয়েছে, প্রথমেই বলা যাচ্ছে না। তবে জানা যাচ্ছে ২০১৯ সালে সংসদে পাশ হওয়া নাগরিকত্ব সংশোধনী আইনে এ বার আনা হয়েছে নতুন সংশোধন।

নতুন নিয়ম অনুযায়ী,২০২৪ সালের ৩১ ডিসেম্বরের আগে যারা বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে ভারতে এসেছেন,সেই হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ এখন সরাসরি নাগরিকত্ব চাইতে পারবেন।

 

আরও পড়ুন চার দশক পরও অনুরাগীদের মনে জীবন্ত মহানায়ক! জন্মশতবর্ষে শ্রদ্ধা জানালেন শমীক ভট্টাচার্য

 

এর জন্য কোনও পাসপোর্ট, ভিসা বা কাগজ দেখানোর প্রয়োজন নেই। শর্ত শুধু একটাই ভারতে অন্তত এক বছর টানা থাকতে হবে,এবং তার আগে ১৪ বছরের মধ্যে অন্তত পাঁচ বছর এদেশে থাকতে হবে। অসম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের জন্য বিশেষ ছাড় ঘোষণা হয়েছে। বেআইনি ভাবে বসবাসকারী বিদেশিদের জন্যও নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। এমনকি ডিটেনশন সেন্টার তৈরি করার কথাও বলা হয়েছে।

এই সিদ্ধান্ত সামনে আসতেই মতুয়া সাংসদ শান্তনু ঠাকুর ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহকে।একই সুরে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারও বলেছেন বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের জন্য এটি এক ঐতিহাসিক পদক্ষেপ।

তবে বিরোধীদের অভিযোগ এই আইনের আড়ালে লুকিয়ে আছে এনআরসি। উদ্দেশ্য নাগরিকত্ব দেওয়া নয়, বরং ডিটেনশন ক্যাম্পে পাঠানো। তাহলে কি এই সিদ্ধান্তে সত্যিই পূরণ হবে বহু বছরের দাবি? নাকি নতুন রাজনৈতিক ঝড়ে কেঁপে উঠবে দেশ?

                    -জ্যোতি সরকার

পরবর্তী খবর