চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। স্বশরীরে তিনি নেই, কিন্তু আজও বাঙালির চেতনা ও অবচেতনায় বেঁচে আছেন অমর নায়ক হয়ে। তিনি আর কেউ নন মহানায়ক উত্তম কুমার।
তাঁর জন্মশতবর্ষে রাজনীতি করা, বিভাজন তৈরি করা বা ঘৃণা ছড়ানো একেবারেই উচিত নয় এমন মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য।
আরও পড়ুন বিদেশি অনুপ্রবেশকারীদের রুখতে কঠোর হচ্ছে কেন্দ্র,জারি হলো নতুন নির্দেশিকা
তিনি বলেন, যারা উত্তম কুমারের ছবি দেখেছেন, তাঁদের মনে আজও তিনি এক মধুর স্মৃতি হয়ে আছেন। রাকেশ সিং এর বিক্ষোভ প্রসঙ্গেও সমীক ভট্টাচার্য বলেন বিক্ষোভ দেখানো কোনো অপরাধ নয়, সারা দেশেই প্রতিবাদ হয়েছে। তবে অফিস ভাঙচুর বা পতাকা পোড়ানো উগ্রপন্থা নয়। অথচ তাঁর বিরুদ্ধে ‘অ্যাটেম্পট টু মার্ডার’-এর মামলা রুজু করা হয়েছে। কেন এত তৎপরতা? সেই প্রশ্নও তুলেছেন তিনি।
এই বিতর্কের মাঝেই আজ টালিগঞ্জ মেট্রো স্টেশনে পালিত হল মহানায়ক উত্তম কুমারের জন্মদিন। তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন সমীক ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু কর্মী ও সমর্থক। এই দিনে আবারও স্মরণ করা হল বাংলা চলচ্চিত্রের চিরঅমর নায়ক মহানায়ক উত্তম কুমারকে।
-জ্যোতি সরকার