অবৈধ বিদেশি অনুপ্রবেশকারীদের জন্য এবার কঠোর পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র! দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে ডিটেনশন সেন্টার স্থাপনের কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রক থেকে প্রকাশিত এক গেজেট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব বিদেশি অনুপ্রবেশকারীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে, তাদের দেশের বাইরে পাঠানোর আগে পর্যন্ত এই কেন্দ্রগুলোতে আটক রাখা হবে। এই পদক্ষেপের প্রধান উদ্দেশ্য হলো, আইন লঙ্ঘনকারী বিদেশি নাগরিকদের উপর কড়া নজরদারি রাখা এবং তাদের অবাধ চলাচল বন্ধ করা।
আরও পড়ুন পদত্যাগ করছেন ট্রাম্প! আজ রাতেই হোয়াইট হাউসের তরফে বড় ঘোষণা
এই নতুন নির্দেশিকার অধীনে, ফরেনার্স ট্রাইব্যুনালকে এখন আরও বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। যদি কোনো ব্যক্তি তার নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হন বা ট্রাইব্যুনালের সামনে হাজির না হন, তাহলে তাকে আটক করার নির্দেশ দেওয়ার ক্ষমতা এখন এই ট্রাইব্যুনালের হাতে।
কেন্দ্রের আদেশে বলা হয়েছে, রাজ্য বা জেলা প্রশাসনের কর্মকর্তারা কোনো ব্যক্তিকে সন্দেহজনক মনে করলে তার কাছে নাগরিকত্বের প্রমাণ চাইতে পারবেন। যদি কেউ নিজের ভারতীয় নাগরিকত্বের পক্ষে সঠিক প্রমাণ দিতে না পারেন, তাহলে তাকে ডিটেনশন সেন্টারে পাঠানো হবে এবং তার চলাফেরার উপর কড়া নজর রাখা হবে।
এই নির্দেশিকায় আরও জানানো হয়েছে যে, কোনো বিদেশি যদি গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হন, তাহলে তাকে ভারতে প্রবেশ বা বসবাস করতে দেওয়া হবে না। একই সাথে, কোনো বিদেশি কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া দেশের কোনো অঞ্চলে যাতায়াত করতে পারবেন না। বিদেশিদের কাজের সুযোগের ক্ষেত্রেও নতুন কিছু নিয়ম আনা হয়েছে।
এই নির্দেশিকা কার্যকর হলে, দেশে অবৈধভাবে বসবাসকারী বা আইন ভঙ্গকারী বিদেশিদের ওচিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
-অঙ্কিতা পাল