সর্বশেষ সংবাদ
পদত্যাগ করছেন ট্রাম্প! আজ রাতেই হোয়াইট হাউসের তরফে বড় ঘোষণা

পদত্যাগ করছেন ট্রাম্প! আজ রাতেই হোয়াইট হাউসের তরফে বড় ঘোষণা

বিশ্ব রাজনীতিতে নতুন মোড়। পদত্যাগ করতে চলেছেন ট্রাম্প! আজ রাতেই হোয়াইট হাউজ থেকে বড় ঘোষণা করবেন মার্কিন প্রেসিডেন্ট।

জানা যাচ্ছে, গত ২৫ আগস্টের পর থেকে জনসমক্ষে দেখা যায়নি ট্রাম্পকে। তারপর থেকেই তাঁর এই অনুপস্থিতিকে ঘিরেই আন্তর্জাতিক মহলে একের পর এক প্রশ্ন উঠছে। বিশেষ করে, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে বর্তমানে এটিই অন্যতম আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।

 

আরও পড়ুন আচমকা বন্ধ ChatGPT, চরম দুর্ভোগে ব্যবহারকারীরা

 

সম্প্রতি, মার্কিন মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্পের আঘাত প্রাপ্ত হাতের ছবি প্রকাশ্যে আসে। তারপর থেকেই সাংবাদিক মহল গুলিতে জল্পনার শুরু হয়। যদিও এবিষয়ে হোয়াইট হাউসের প্রেস সচিবের দাবি, হ্যান্ডসেক করার সময়ই ট্রাম্প এই আঘাত পায়। 

সূত্র মারফত খবর, দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছেন ট্রাম্প। এর ফলে তাঁর পদত্যাগের সম্ভাবনা নিয়েও জল্পনা আরও গভীর হচ্ছে। এবিষয়ে মার্কিন সংবাদমাধ্যমগুলোতেও নানারকম গুঞ্জন শোনা যাচ্ছে। 

ট্রাম্পের পদত্যাগের বিষয়টি যদি সত্যি হয়, তবে তা শুধু মার্কিন রাজনীতিতেই নয়, ভারত সহ অন্যান্য দেশের সাথে আন্তর্জাতিক সম্পর্কেও এর বড় প্রভাব পড়তে পারে। দীর্ঘদিন ধরেই ট্রাম্পের কঠোর বাণিজ্য নীতির কারণে ভারত-আমেরিকা সম্পর্কে টানাপোড়েন চলছে। সেইসঙ্গে, হঠাৎই ট্যারিফ বাড়ানোর কারণে ভারতের বাজারও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ট্রাম্পের পদত্যাগ নিঃসন্দেহে ভারতীয় কূটনীতির জন্য বড় পরিবর্তন আনতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরাবরই ট্রাম্পের চমক দেওয়ার প্রবণতা আছে, ফলে তাঁর পদত্যাগ নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে হোয়াইট হাউস থেকে আজ রাতেই বড় কোনো ঘোষণা আসতে পারে, যা বিশ্ব রাজনীতিকে এক নতুন মোড়ে নিয়ে যেতে পারে। ফলে, সবার নজর এখন সেই ঘোষণার দিকে।

                                                                                                         -দিশা দাস

পরবর্তী খবর