সর্বশেষ সংবাদ
শওকত মোল্লার কনভয়ের সাথে সংঘর্ষ, মৃত্যু বাইক আরোহীর

শওকত মোল্লার কনভয়ের সাথে সংঘর্ষ, মৃত্যু বাইক আরোহীর

চলতি দিনে অর্থাৎ মঙ্গলবার সায়েন্স সিটির কাছে বাসন্তী হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা-র কনভয়।কনভয়ের একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটে বামনঘাটা এলাকায়। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত। তাঁর কনভয়ের ঠিক সামনে থাকা পুলিশের পাইলট কারের সঙ্গে একটি বাইকের সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে বাইকটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং পাইলট কারের সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়।

 

আরও পড়ুন  নিয়োগ দুর্নীতির প্রতিবাদ: কান ধরে ওঠবস করে ক্ষমা চাইলেন তৃণমূল কাউন্সিলর

 

দুর্ঘটনার পর গুরুতর আহত বাইক আরোহীকে দ্রুত উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে বিকেলে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় পাইলট কারের চালকও আহত হয়েছেন, তাঁকে স্থানীয় ভাঙড় নলমুড়ি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা যাচ্ছে, বাইকটি হঠাৎ করেই কনভয়ের সামনে চলে আসে, যার ফলে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

                                                                                                                                                                                                                                                                      -অঙ্কিতা পাল

পরবর্তী খবর