সর্বশেষ সংবাদ
ট্রাম্পের ট্যারিফেই বাড়ছে শেয়ার মার্কেট! ভারত-আমেরিকা বাণিজ্যিক বিবাদ কি তবে শেষের পথে?

ট্রাম্পের ট্যারিফেই বাড়ছে শেয়ার মার্কেট! ভারত-আমেরিকা বাণিজ্যিক বিবাদ কি তবে শেষের পথে?

ট্রাম্পের ট্যারিফ আবহের মধ্যেও ভারতীয় বিনিয়োগকারীদের জন্য সুখবর। হঠাত করেই ঝড়ের গতিতে ছুটছে দেশীয় শেয়ার মার্কেট।

সম্প্রতি ধরে ভারত-আমেরিকা বাণিজ্য সম্পর্ক বেশ টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। রাশিয়া থেকে ভারত তেল আমদানি করছে, এই ক্ষোভে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে চাপে ফেলতে 50% শতাংশ ট্যারিফ ঘোষণা করেছেন। এর মধ্যে 27 আগস্ট থেকেই 25% ট্যারিফ লাঘু হয়ে গেছে। এবার তার আঁচ পড়ল সরাসরি শেয়ার মার্কেটে।

আরও পড়ুন প্রার্থীদের আবেদন খারিজ, হঠাৎ আদালতে কী ঘটল?

সম্প্রতি মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট একটি মন্তব্য যেন হাওয়া বদলের ইঙ্গিত দিল দেশীয় শেয়ার বাজারে। জানা যাচ্ছে, এক সাক্ষাৎকারে তিনি জানান, "এই দুটি মহান দেশ নিজেদের সমস্যা মিটিয়ে নিতে পারবে।" বেসেন্ট আরও জানান, দীর্ঘদিন ধরে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যিক বোঝাপড়া ঠিকমত না চলায়, ট্রাম্প ভারতের উপর অতিরিক্ত ট্যারিফ আরোপের সিদ্ধান্ত নেন। তবে, ধীরে ধীরে এই দুই দেশের মধ্যে আলোচনা উন্নতির আশা দেখা দিয়েছে। সেই সঙ্গে, তিনি ভারতের রাশিয়ার থেকে তেল আমদানি নিয়েও সমালোচনা করে বলেন, "ভারত রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে পরোক্ষভাবে সাহায্য করছে।"

তবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর SCO সামিটে যোগদান করে ফেরার সম্পর্ক বেসেন্ট বলেন, "ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র এবং তার মূল্যবোধ আমেরিকার অনেক কাছাকাছি।" তাঁর এই মন্তব্যের জেরেই বিনিয়োগকারীরা মঙ্গলবার সকালের সেশনে টেক্সটাইল ও সি-ফুড কোম্পানির শেয়ার বেশি করে কেনেন। সূত্রের খবর, এরফলে গোকালদাস এক্সপোর্টস এবং আভান্তি ফিডস-এর মতো কোম্পানিগুলোর শেয়ার একলাফে প্রায় ৮% পর্যন্ত বেড়েছে।

বর্তমানে ভারত-আমেরিকার বাণিজ্য বিরোধ সমাধানের দিকে এগিয়ে যাওয়ার খবরে শেয়ার মার্কেটে ইতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে, রপ্তানি নির্ভর টেক্সটাইল ও সি-ফুড কোম্পানির শেয়ার যেন বেড়েই চলেছে। আগামী কয়েক মাসে এই বাণিজ্য আলোচনা কতটা এগোয়, বিনিয়োগকারীদের নজর এখন সেই দিকেই।

                                                                                                                                                                           -দিশা দাস

পরবর্তী খবর