বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ।হঠাৎ এক দিনে বলে বসে সব শেষ হয়ে যাবে! অর্থনীতি ধসে পড়বে, সামরিক শক্তি ভেঙে পড়বে, আর দেশ ধ্বংস হয়ে যাবে।
এই কথাগুলো বললেন কে জানেন? প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! সম্প্রতি আমেরিকার আদালত এক বড় রায় দিয়েছে। সেই রায় বলছে, ট্রাম্পের নেওয়া শুল্ক বা ট্যারিফ সংক্রান্ত সিদ্ধান্ত অবৈধ, অসাংবিধানিক। এই রায়ের পরই ট্রাম্প তীব্র ক্ষোভে ফেটে পড়েন।
আরও পড়ুন নিম্নচাপের থাবায় দক্ষিণবঙ্গ!কতটা ভয়ংকর হতে পারে আজ?
তিনি সরাসরি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন এই ট্যারিফ দিয়েই আমেরিকা ট্রিলিয়ন ডলার আয় করেছে।এই ট্যারিফ না থাকলে নাকি আমেরিকা ধ্বংস হয়ে যেত।দেশের সেনাবাহিনীও মুহূর্তের মধ্যে শক্তি হারিয়ে ফেলত।
আদালতের রায় মানতে পারেননি ট্রাম্প। তিনি বিচারকদের সমালোচনা করেছেন। তবে আশ্চর্যের বিষয়, সব বিচারকের বিরোধিতা না করে, একজন বিচারককে তিনি বিশেষভাবে প্রশংসা করেছেন।
সেই বিচারক আসলে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার মনোনীত।ডেমোক্র্যাট শিবিরের হলেও, ট্রাম্পের পক্ষের রায় দিয়েছেন। ট্রাম্প লিখেছেন এই একজন বিচারকই দেশের ভবিষ্যৎ বাঁচানোর সাহস দেখিয়েছেন।
তাহলে প্রশ্ন থেকে যায় আদালতের রায় কি সত্যিই ট্রাম্পের বাণিজ্যনীতি শেষ করে দিল? নাকি ট্রাম্পের ট্যারিফ নীতি ছাড়া আমেরিকার অস্তিত্বই ঝুঁকির মুখে?উত্তর এখন সময়ের অপেক্ষায়।
-জ্যোতি সরকার