তিয়ানজিনে একসঙ্গে মোদি-পুতিন-শি। তবে, কারোর পাত্তা না পেয়ে কোণঠাসা হয়ে দাঁড়িয়ে শাহবাজ।
31 শে আগস্ট - 1 লা সেপ্টেম্বর চিনের তিয়ানজিনে অনুষ্ঠিত হচ্ছে ২৫তম সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সামিট। সম্মেলনের ঠিক আগে মোদি, পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে একসঙ্গে হেসে গল্প করতে দেখা যায়। সামিট শুরুর আগে পুতিনের সঙ্গে হাঁটছিলেন এবং হাসিমুখে কথা বলছিলেন মোদি, তার ঠিক পাশেই চুপ করে দাঁড়িয়ে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
আরও পড়ুন দিল্লি থেকে পাকিস্তান, রাতের ঘুম কেড়ে নিল ভয়াল কম্পন!
এই দৃশ্য ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আন্তর্জাতিক মহলে অনেকেই বলছেন, সামিটে শেহবাজ ছিলেন একেবারে একা ও গুরুত্বহীন। তবে, মোদি নিজের এক্স হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করে লেখেন, "পুতিনের সঙ্গে দেখা সবসময়ই আনন্দের।"
এই সম্মেলনের মূল অধিবেশনে শাহবাজ হলের ভেতরে উপস্থিত থাকা অবস্থাতেই মোদি বেশ কড়া ভাষায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিন্দা করেন। তিনি বলেন, "সন্ত্রাসবাদ মানবতার শত্রু। গত চার দশক ধরে ভারত এর ভুক্তভোগী। পহেলগামে সাম্প্রতিক হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু আমাদের সকলের জন্যই সতর্কবার্তা। কোনো দেশের পক্ষেই সন্ত্রাসে মদত গ্রহণযোগ্য নয়।"
তার পাশাপশি, তিনি SCO-র ভবিষ্যতের জন্য তিনটি স্তম্ভের কথা বলেন, Security (নিরাপত্তা), Connectivity (সংযোগ) এবং Opportunity (সুযোগ)। ভারত কীভাবে এই সংগঠনের মধ্যে থেকে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান, তথ্য ভাগাভাগি ও অর্থনৈতিক সংযোগে নেতৃত্ব দিচ্ছে, তাও তুলে ধরেন।
অন্যদিকে শাহবাজ় শরিফ বলেন, তাঁদের পাকিস্তান "শান্তি প্রিয় দেশ" এবং সব প্রতিবেশী দেশের সঙ্গে ভাল সম্পর্ক রাখতে চায়। এছাড়াও
মোদির উপস্থিতিতেই তিনি বলেন, সিন্ধু নদীর জলবণ্টন চুক্তির নিয়ম মেনে চলা উচিত। তিনি কারও নাম না করে বলেন, এই অঞ্চলে এমন কিছু অশান্তির ঘটনা ঘটেছে, যা দুঃখজনক। তবে পাকিস্তান সবসময় আলোচনা আর কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান চায়। গাজা ও ইরান নিয়ে ইজ়রায়েলের আগ্রাসনেরও বিরোধিতা করেন তিনি।
-দিশা দাস