সর্বশেষ সংবাদ
সদর দফতরে ভাঙচুর, গ্রেফতারি শুরু! এবার নজরে কে?

সদর দফতরে ভাঙচুর, গ্রেফতারি শুরু! এবার নজরে কে?

আজ সকালের কলকাতা শহরের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে এক প্রবল উত্তেজনা। ঘটনাস্থল প্রদেশ কংগ্রেস দফতর। হঠাৎই সেখানে শুরু হয় চাঞ্চল্যকর এক পরিস্থিতি। কে বা কারা প্রবেশ করেছিল, কী বা ঘটেছিল ভেতরে সবটাই নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

তার কিছুক্ষণের মধ্যেই সামনে আসে বিস্ফোরক অভিযোগ। অভিযোগ ওঠে, বিজেপি নেতা রাকেশ সিংহের নেতৃত্বে একদল সমর্থক হাতে বিজেপির পতাকা নিয়ে ঢুকে পড়ে প্রদেশ কংগ্রেস দফতরে। ঘটনার সময় তাঁদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা প্রতীক পান্ডেও।এই হামলার জেরে চারপাশে নেমে আসে উত্তেজনার পরিবেশ।

 

আরও পড়ুন উত্তাল সমুদ্র, ভারী বৃষ্টি আগামী দিনে কী অপেক্ষা করছে বাংলার জন্য?

 

ভাঙচুরের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন রাকেশ সিংহের ঘনিষ্ঠ বিজয়প্রসাদ ধানুক, সন্তোষকুমার রাজভর এবং দিব্যেন্দু সামন্ত। এবার গ্রেফতার করা হল রাকেশ সিংহের ছেলে শিবম সিংহকেও।শনিবার দুপুরে তদন্তের স্বার্থে পুলিশ গিয়েছিল রাকেশের বাড়িতে। কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি।

পুত্রের গ্রেফতারি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাকেশ সিংহ। তিনি অভিযোগ করেছেন, তাঁকে গ্রেফতার করতে না পেরে ইচ্ছাকৃতভাবে তাঁর ছেলেকে হেনস্থা করে গ্রেফতার করা হয়েছে। এমনকি তাঁর স্ত্রী ও কন্যাকেও নাকি হেনস্থা করেছে পুলিশ। রাকেশ সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তিনি এই ঘটনার বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হবেন।

অভিযোগ আরও গুরুতর।ঘটনার আগে রাকেশ নিজেই সমাজমাধ্যমে লাইভে এসে ঘোষণা করেছিলেন “আজ যা ঘটবে, তার পর গোটা দেশে কংগ্রেসের বিরুদ্ধে বিরোধিতার ঝড় উঠবে।” তারপরেই দেখা যায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ছবিতে কালি লেপে দেওয়া হচ্ছে। গেটের বাইরে কংগ্রেস নেতাদের ছবিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পোড়ানো হয় পতাকাও।

শুক্রবারেই এই হামলার ঘটনায় এন্টালি থানায় এফআইআর দায়ের হয়।অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।রাজনৈতিক সংঘাতের সূত্রপাত হয়েছিল আরও আগেই। বুধবার ‘ভোটার অধিকার যাত্রা’য় বিহারের দ্বারভাঙায় কংগ্রেসের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর প্রয়াত মা-কে নিয়ে এক তরুণ আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। তার জেরেই তৈরি হয় সংঘাত।আর সেই উত্তাপ গিয়ে পৌঁছয় কলকাতায়।ফলস্বরূপ দেখা যায় কংগ্রেস দফতরে এই তাণ্ডবের ছবি।

                                                      -জ্যোতি সরকার

পরবর্তী খবর