শনিবার সকাল থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে যে অভিনেতা অঙ্কুশ হাজরাকে তলব করেছে ইডি! তবে কী কোন বেআইনি কাজ নাম জড়ালেন অভিনেতা?
জানা যাচ্ছে যে বেআইনি অনলাইন বেটিং অ্যাপের বিজ্ঞাপন করার অভিযোগে অভিনেতা অঙ্কুশ হাজরাকে তলব করেছে ইডি। যদি এই খবর সত্যি হয়, তাহলে অঙ্কুশই হবেন টলিউডের প্রথম অভিনেতা, যাঁর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠল।
আরও পড়ুন অবৈধ টাকার হদিশ মিলল জীবনকৃষ্ণের! জেল হেফাজতের নির্দেশ আদালতের
অবৈধ বেটিং অ্যাপের প্রচারের জন্য ইডির তরফে তারকাদের তলব করার ঘটনা নতুন নয়। এর আগে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা যেমন বিজয় দেবেরাকোণ্ডা, রানা দগ্গুবতি, এবং প্রকাশ রাজের বিরুদ্ধেও এই একই কারণে তদন্ত শুরু হয়েছিল। গত মাসেই প্রায় ২৯ জন অভিনেতা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে এই মামলায় তলব করা হয়।
এই সময় অনলাইনে খবরটি প্রকাশিত হওয়ার পর অঙ্কুশ হাজরার থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং তার বান্ধবী ঐন্দ্রিলা। সর্বোপরি এই বিষয়ে অঙ্কুশ বা ঐন্দ্রিলার পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।