সর্বশেষ সংবাদ
আমেরিকার নতুন ভিসা পলিসিতে কড়াকড়ি: প্রায় কোটি টাকার ধাক্কা ভারতীয় কর্মীদের

আমেরিকার নতুন ভিসা পলিসিতে কড়াকড়ি: প্রায় কোটি টাকার ধাক্কা ভারতীয় কর্মীদের

আবারও আমেরিকায় ভারতীয়দের প্রবেশ নিয়ে অনিশ্চয়তা। জানা যাচ্ছে, বিদেশি কর্মীদের ওপর কড়াকড়ি আরোপ করতে চলেছে ট্রাম্প প্রশাসন। H1B ভিসা নীতিতে বড়সড় পরিবর্তন করতে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন সিদ্ধান্তে বিপাকে হাজারো ভারতীয় পেশাদার

সূত্রের খবর, ওদেশে স্থায়ী বসবাসের গ্রিন কার্ডের পরিবর্তে 'গোল্ড কার্ড' নামের একটি নতুন প্রকল্প চালু করার পরিকল্পনায় রয়েছে ট্রাম্প প্রশাস। এই কার্ড পেতে হলে একজন বিদেশিকে অন্তত ৫ মিলিয়ন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪৩ কোটি টাকা খরচ করতে হবে। এর ফলে ধনীদের জন্য স্থায়ী বসবাসের সুযোগ পাকাপোক্ত হলেও, সাধারণ পেশাজীবীদের জন্য বড় সমস্যার সৃষ্টি করতে চলেছে।

 

আরও পড়ুন আরজি কর কেলেঙ্কারিতে ডেপুটি মেয়র অতীন ঘোষকে ঘিরে তদন্তে নেমেছে সিবিআই

 

আরও জানা গেছে, এই নতুন নিয়মে বিদেশি শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ৪ বছরের ভিসা মঞ্জুর করা হবে। এর বেশি থাকলে, আবার নতুন করে আবেদন করতে হবে। সাংবাদিক ও গবেষকদের ক্ষেত্রেও পুরনো ৫ বছরের ভিসা পলিসির পরিবর্তে প্রাথমিকভাবে ২৪০ দিনের মেয়াদ দেওয়া হবে, যা নির্দিষ্ট শর্তে হয়তো আরও ২৪০ দিন পর্যন্ত বাড়তে পারে।

এবিষয়ে ট্রাম্প প্রশাসনের দাবি, মার্কিন নাগরিকদের কর্মসংস্থান সুরক্ষিত রাখতেই এই পদক্ষেপ। তবে অর্থনীতিবিদদের মতে, এর ফলে ভারতীয় তরুণদের স্বপ্নপূরণের পথ আরও কঠিন হয়ে উঠবে।

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়বে ভারতীয় আইটি পেশাদার ও প্রযুক্তি কর্মীদের উপর, যাঁরা মূলত এই ভিসার উপর নির্ভর করেই ওদেশে কাজ করেন।

                                                                                                                                                                                                                                                                                       -দিশা দাস

পরবর্তী খবর