মিল্ক ফ্যাক্টরিতে অ্যামোনিয়া গ্যাস লিক! জানা যাচ্ছে, এখনও প্রায় ৩০ জন আটকে। দেওয়াল ভেঙে উদ্ধার অভিযান চলছে।
ঘটনাটি ঘটেছে জলন্ধরের পশ্চিম এলাকার সার্জিক্যাল কমপ্লেক্সে অবস্থিত মেট্রো মিল্ক ফ্যাক্টরিতে। এদিন আচমকা অ্যামোনিয়া গ্যাস লিক হয়। গ্যাস ছড়াতেই শ্বাসকষ্ট ও আতঙ্ক ছড়ায় ভেতরে কাজ করা কর্মীদের মধ্যে।
ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় প্রশাসন, দমকল ও পুলিশ বাহিনী। গ্যাসের মাত্রা এতটাই তীব্র ছিল যে, মূল দরজা দিয়ে ভিতরে ঢোকা সম্ভব হচ্ছিল না। তাই ক্রেনের সাহায্যে ফ্যাক্টরির একটি দেওয়াল ভেঙে ভিতরে ঢুকে আটকে থাকা কর্মীদের উদ্ধার কাজ শুরু হয়।
আরও পড়ুন কৃষ্ণনগরে চাঞ্চল্য, সম্পর্ক ভাঙতে চাওয়ায় গুলিতে নিহত কলেজ ছাত্রী!
প্রাথমিকভাবে সূত্রের খবর, অন্তত ৩০ জন কর্মী ভেতরে আটকে পড়েছিলেন। এদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থও হয়ে পড়েন। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। গ্যাস লিক হওয়ায় আতঙ্কিত এলাকাবাসীরাও। কিছু পরিবার এলাকা থেকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। কীভাবে গ্যাস লিক হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। মিল্ক ফ্যাক্টরির নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়েও প্রশ্ন উঠছে।
-দিশা দাস