কর্ণাটক বেশ কয়েকদিন ধরে সরগরম এক ভয়ংকর অভিযোগে! গণধর্ষণ ও গণকবরের মতো সেই ভয়ংকর অভিযোগ তুলেছিলেন এক ব্যক্তি। তবে পুলিশ বলছে, তার সব অভিযোগই মিথ্যা। ভুয়ো খবর ছড়ানোর জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম সি.এন. চিন্নায়া ওরফে চেন্না। তিনি প্রথমে দাবি করেছিলেন যে একটি গ্রামে অনেক মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং তারপর মৃতদেহগুলো গণকবর দেওয়া হয়েছে। তার এই কথায় রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়। এই অভিযোগের ভিত্তিতে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয় এবং চিন্নায়াকে সাক্ষী সুরক্ষা দেওয়া হয়েছিল।
আরও পড়ুন যুক্তরাষ্ট্রে ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া! ইন্ডিয়া-ডে প্যারেডে মেতে উঠলেন প্রবাসীরা
তবে SIT-এর তদন্তে পুরো ঘটনাটা পাল্টে যায়। চিন্নায়াকে অনেকক্ষণ ধরে জেরা করার পর তদন্তকারীরা জানতে পারেন যে তার সমস্ত অভিযোগই বানানো। তিনি যা বলেছিলেন তার কোনো প্রমাণই পাওয়া যায়নি। এরপরই পুলিশ তার বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে পাল্টা মামলা দায়ের করে এবং তাকে গ্রেপ্তার করে।
এই ঘটনার সঙ্গে যুক্ত আরেক মহিলার বয়ানও বদলে গেছে। ওই মহিলা প্রথমে অভিযোগ করেছিলেন যে তার মেয়ে নিখোঁজ। তার অভিযোগের ভিত্তিতেই পুলিশ প্রথম মামলাটি দায়ের করেছিল। কিন্তু এখন তিনি বলছেন, তার আগের কথাগুলো ঠিক ছিল না। এই ঘটনাটি পুরো বিষয়টিকে আরও জটিল করে তুলেছে।
-অঙ্কিতা পাল