সর্বশেষ সংবাদ
গড়ে উঠবে 'সুস্থ চন্দননগর', Nephro Care India Limited এর হাত ধরে!

গড়ে উঠবে 'সুস্থ চন্দননগর', Nephro Care India Limited এর হাত ধরে!

দৈনন্দিন কাজের চাপে বেশিরভাগ মানুষ নিজের স্বাস্থ্যের সঠিক দেখভাল করে উঠতে পারেন না । কিন্তু স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ হওয়ায় তাকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। এক্ষেত্রে শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্যই সমান গুরুত্বপূর্ণ। যদিও সুস্থ থাকা মানে শুধু রোগমুক্ত থাকা নয়, বরং প্রতিদিনের কাজে সতেজ এবং উৎসাহী বোধ করা। সাধারণ মানুষকে সেই স্বাস্থ্য সম্পর্কিত সঠিক ধারণা দেওয়ার কাজে অনবরত নিজেদের সমর্পন করে এসেছেন স্বাস্থ্যকর্মীরা।

সেই স্বাস্থ্যকর্মীদের দুনিয়ায় এক উজ্জ্বল নক্ষত্র হল Nephro Care India Limited। যার দায়িত্বে থাকা প্রত্যেক স্বাস্থ্যকর্মী ব্রতী হয়েছিলেন সাধারণ মানুষকে সুস্বাস্থ্য প্রদান করা এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার কাজে । এই Nephro Care এর পথ চলা শুরু হয় ২০১৪ সালে,তারপর থেকে অনবরত কলকাতা থেকে শহরতলীতে ছড়িয়ে পড়েছে তাদের শাখা-প্রশাখা।শুধু তাই নয়,দেশ পেরিয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশেও পৌঁছে গেছে তাদের স্বাস্থ্য পরিষেবা। লক্ষ্য একটাই ,সাধারণ মানুষকে সঠিক স্বাস্থ্য পরিষেবা দেওয়া,যাতে কেউ বঞ্চিত না থাকে।

আভিজাত্যের শহর চন্দননগরে Nephro Care India Limited এর পথচলা শুরু হয় ২০২৪ এ।ইতিমধ্যেই সাধারণ মানুষের কাছে এটি ভরসা যোগ্য স্বাস্থ্য প্রতিষ্ঠান হয়ে উঠেছে। চন্দননগরে এই মসৃণ পথচলার মধ্যেই Nephro Care India Limited নতুন করে ব্রতী হয়েছে এক অনন্য উদ্যোগে, যার নাম "সুস্থ চন্দননগর"। গত ১৬ই আগষ্ট সুপ্রিম নলেজ ফাউন্ডেশন কলেজে Nephro Care India Limited এর এই উদ্যোগের পথ চলা শুরু হল।এই উদ্যোগটির লক্ষ্য হল চন্দননগরের প্রাণকেন্দ্রে সুস্থ জীবন প্রদান এবং প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। 

এক কথায় বলা যায়,"সুস্থ চন্দননগর" শুধু একটি প্রচার অভিযান নয়,এটি জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির একটি আন্দোলন। যত্ন, সহানুভূতি এবং সামাজিক দায়বদ্ধতার ওপর ভিত্তি করে এই উদ্যোগটি প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবার উপর গুরুত্ব দেবে, বিশেষ করে শহরের প্রাতঃ ও সান্ধ্য ভ্রমণকারীদের প্রাণবন্ত সম্প্রদায়ের জন্য।

এই কর্মসূচিতে যা থাকছে-

বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা: এই কর্মসূচিতে চন্দননগরবাসীদের বিনামূল্যে রক্তচাপ (BP), রক্তে শর্করার পরিমাণ (Blood Sugar), ওজন ও বিএমআই (BMI), এবং SpO₂ পরিমাপের মত পরিষেবা প্রদান করা হবে 

চন্দননগরের প্রত্যেকটি স্কুলে পড়ুয়াদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি: এই বিভাগে চন্দননগরে প্রতিটি স্কুলে পৌছে যাবে Nephro Care এর ইউনিট,যাতে ছোট বয়স থেকে প্রত্যেক পড়ুয়া সচেতন হতে পারে নিজেদের স্বাস্থ্য সম্পর্কে।

চন্দননগরে সবুজায়ন: Nephro Care India Limited এই উদ্যোগের তৃতীয় ধাপ হল চন্দননগর শহরকে বৃক্ষ রোপনের মাধ্যমেসবুজে মুড়ে ফেলা,কারণ স্বাস্থ্যের এক অবিচ্ছেদ্য অংশ গাছ।

গত ১৬ই আগষ্ট "সুস্থ চন্দননগর" এর শুভ সূচনায় প্রধান অতিথি ছিলেন চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী। তিনি এই অভিনব উদ্যোগে সামিল থেকে বলেছেন " Nephro Care এর এই উদ্যোগে চন্দননগরবাসী মানসিক ও শারীরিক দুইদিকেই সুস্বাস্থ্যের ঠিকানা পাবে,আর তাতে আমরা সবাই পাশে আছি" ।

এই শুভ সূচনার দিনে দাঁড়িয়ে Nephro Care India Limited এর ম্যানেজিং ডিরেক্টর ড: প্রতিম সেনগুপ্ত এই নতুন উদ্যোগ নিয়ে বলেছেন " অনেক মানুষ ডাক্তার দেখাতে ভয় পায়,এই উদ্যোগের দ্বারা আমরা সেই ভয় কাটাবো, প্রত্যেক শহরবাসীর বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং সঠিক স্বাস্থ্য সচেতনতা ছড়ানো হবে"।

এছাড়াও এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী,ভদ্রেশ্বর পৌরসভার ভাইস চেয়ারম্যান মহম্মদ ফিরোজ,চন্দননগর পৌরসভার ডেপুটি মেয়র অমিত আগরওয়াল, সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিজয় গুহ মল্লিক, সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডঃ সৌম্য গুহ মল্লিক এবং সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট দেবিশী গুহ মল্লিক।

সর্বোপরি আশা করা যায় যে,এই উদ্যোগের সূচনা চন্দননগরের জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির যাত্রায় একটি মাইলফলক হিসেবে কাজ করবে এবং শহরটিকে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।

                                                                                                  -অঙ্কিতা পাল

পরবর্তী খবর