সর্বশেষ সংবাদ
৭৯তম স্বাধীনতা দিবসে, মোদির 'ডাবল দীপাবলি' ধামাকা!

৭৯তম স্বাধীনতা দিবসে, মোদির 'ডাবল দীপাবলি' ধামাকা!

স্বাধীনতা দিবসে দেশবাসীদের জন্য বড় সুখবর। দীপাবলির আগাম উপহার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। একদিকে যেমন স্বাধীনতা দিবসের আনন্দঘন মুহূর্ত, অন্যদিকে আবার দীপাবলির উপহার, সবমিলিয়ে বেশ উৎফুল্ল দেশবাসী। 

আজ, ১৫ অগাস্ট, ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনে সকাল থেকেই মুখর দেশের রাজধানী। এদিন সকাল সাড়ে ৭টায় লালকেল্লায় পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সশস্ত্র বাহিনীর তরফে প্রথমেই গার্ড অফ অনার গ্রহণ করার পর লালকেল্লার প্রাচীরে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর ২১ বার ক্যানন ফায়ার ও পুষ্প বৃষ্টির পর, সবশেষে জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীর উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী।

মোদি জানালেন, "এই দীপাবলি হবে ডাবল দীপাবলি।" কারণ দীর্ঘ ৮ বছর পর GST সংস্কার শেষে, এবার আসছে নতুন প্রজন্মের GST।  মূল জিনিসপত্রের উপর কর কমানো হবে এবং সেগুলি আরও সস্তা হবে। এরফলে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ সহ প্রত্যেকে। 

 

আরও পড়ুন কিডনির যত্নে এগিয়ে এলো মেট্রো রেলওয়ে কলকাতা! সঙ্গে নেফ্রো কেয়ার

 

এদিন মোদি ৮টি বিশেষ মুখ্য ঘোষণা করেন। 
সেগুলি হলো:

১. GST সংস্কারে বড় ঘোষণা — “দীপাবলির উপহার”

৮ বছর পর GST আইনের পর্যালোচনার পর এবার আসছে *নতুন প্রজন্মের GST সংস্কার*। দীপাবলির সময় এই নতুন ব্যবস্থা চালু হবে।

i) প্রয়োজনীয় জিনিসপত্রের উপর কর কমবে।
ii) MSME, ছোট ব্যবসায়ী এবং সাধারণ মানুষ উপকৃত হবেন।
iii) দ্রব্যের দাম অনেকটাই কমবে।

২. সেমিকন্ডাক্টর তৈরি — এখন মিশন মোডে ভারত

তিনি স্মরণ করলেন, ৫০–৬০ বছর আগে ভারত সেমিকন্ডাক্টর শিল্প গড়ে তুলতে ব্যর্থ হয়েছিল। সেই ভুল শুধরে এবার দেশ "মিশন মোডে"।

i) এই বছরের মধ্যেই ভারতে তৈরি প্রথম চিপ বাজারে আসবে।
ii) ভবিষ্যতের প্রযুক্তির জন্য এটা হবে বড় সাফল্য।

৩. পারমাণবিক শক্তির পরিমাণ ১০ গুণ বাড়বে ২০৪৭-এর মধ্যে

i) বর্তমানে চলেছে ১০টি নতুন পারমাণবিক রিঅ্যাকটরের কাজ।
ii) ২০৪৭ সালের মধ্যে পারমাণবিক শক্তি উৎপাদনে ১০ গুণ বৃদ্ধি হবে।

৪. ১০ ট্রিলিয়ন অর্থনীতির জন্য রিফর্ম টাস্ক ফোর্স

i) একটি 'নতুন রিফর্ম টাস্ক ফোর্স' গঠন করা হবে।
ii) এই টিম আগামী প্রজন্মের জন্য নীতিনির্ধারণ করবে।
iii) উদ্দেশ্য: অর্থনৈতিক বৃদ্ধি, প্রশাসনে আধুনিকতা, রেড টেপ কমানো।

৫. ১ লক্ষ কোটি টাকার ‘PM বিকসিত ভারত রোজগার যোজনা’

i) যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থানের স্কিম।
ii) নতুন চাকরি পাওয়া যুবক-যুবতীরা প্রতি মাসে ১৫,০০০ করে পাবেন।
iii) এতে প্রায় ৩ কোটি যুবক উপকৃত হবে।

৬. হাই-পাওয়ারড ডেমোগ্রাফি মিশন

i) সীমান্তে 'অবৈধ অনুপ্রবেশ ও জনসংখ্যার ভারসাম্যহীনতা' নিয়ে উদ্বেগ প্রকাশ। 
ii) এই সমস্যার মোকাবিলায় একটি 'হাই-পাওয়ারড মিশন' গঠনের ঘোষণা।

৭. এনার্জি ইন্ডিপেনডেন্স — 'সমুদ্র মন্থন'

i) তেল, গ্যাস আমদানির উপর নির্ভরতা কমাতে হবে।
ii) তাই শুরু হলো ন্যাশনাল ডিপ ওয়াটার এক্সপ্লোরেশন মিশন।
iii) সৌর, হাইড্রোজেন, জলবিদ্যুৎ, পারমাণবিক শক্তির ওপর জোর দেওয়া হবে।

৮. নিজস্ব জেট ইঞ্জিন তৈরি — বিজ্ঞানীদের জন্য খোলা চ্যালেঞ্জ

মোদি বললেন, 'যেমন কোভিডে আমরা নিজস্ব ভ্যাকসিন তৈরি করেছিলাম, তেমনই এবার':
i) ভারতীয় প্রযুক্তিতে তৈরি জেট ইঞ্জিন হবে নতুন লক্ষ্য।
ii) প্রধানমন্ত্রীর আহ্বান: বিজ্ঞানী ও যুবসমাজ এগিয়ে আসুন।

আজ ৭৯ তম স্বাধীনতা দিবসে ডাবল দীপাবলি থেকে শুরু করে সেমিকন্ডাক্টর, কর্মসংস্থান, শক্তি ও নিরাপত্তা প্রতি ক্ষেত্রেই প্রধানমন্ত্রী 'নতুন ভারত' গড়ার অঙ্গীকার করলেন।

                                                                                                                                                                                                                                                              -দিশা দাস

পরবর্তী খবর