"ভারত আপোস করবে না…" এই শক্তিশালী ঘোষণায় দেশজুড়ে তৈরি হল আলোড়ন। কে বললেন এমন কথা? কেন বললেন? কার উদ্দেশ্যে বললেন?
সম্প্রতি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বড়সড় সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক বসানো হবে। এর ফলে ভারতের বহু পণ্যের রপ্তানি ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে ক্ষতির মুখে পড়তে পারেন দেশের কৃষক, পশুপালক ও মৎস্যজীবীরা।
আরও পড়ুন প্রতিশোধ নিতে মরিয়া ট্রাম্প: আরও ২৫% ট্যারিফ ঘোষণা ভারতের উপর
এই অবস্থায় ভারতীয়দের হয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সরাসরি জানিয়ে দিলেন দেশের কৃষক, মৎস্যজীবী ও পশুপালকদের স্বার্থের সঙ্গে কোনও ভাবেই আপোস করবে না ভারত। তাঁর এই বার্তা বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, সরাসরি পাঠানো হয়েছে ওয়াশিংটনের উদ্দেশ্যে।
বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এই শুল্ক আরোপের পেছনে রয়েছে রাজনৈতিক মনোভাব। হোয়াইট হাউস দাবি করেছে, রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক বজায় থাকাই এই সিদ্ধান্তের অন্যতম কারণ।
তবে অন্য দিকে, মোদী সরকার জানায় যে তারা কোনওভাবেই ভারতের কৃষি বাজারকে আমেরিকার জন্য পুরোপুরি খুলে দিতে রাজি নয়। কারণ, এতে ক্ষতি হতে পারে দেশের ছোট কৃষক, মৎস্যজীবী এবং পশুপালকদের। ভারতের খাদ্যনিরাপত্তা, কৃষকের জীবিকা এবং গ্রামীণ অর্থনীতি রক্ষার জন্যই এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।এই অবস্থান পছন্দ হয়নি ট্রাম্প প্রশাসনের, এবং সেই ক্ষোভ থেকেই শুল্কের খাঁড়া নেমে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
এই পরিস্থিতিতে, প্রধানমন্ত্রী মোদী দিলেন এক দৃঢ় ও স্পষ্ট বার্তা। গত বৃহস্পতিবার, নয়া দিল্লিতে এম.এস. স্বামীনাথনের শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলনে দাঁড়িয়ে তিনি বললেন,"ভারত কখনওই দেশের কৃষক, পশুপালক এবং মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপোস করবে না। আমি ব্যক্তিগত ভাবেও জানি, এর জন্য আমাকে হয়তো অনেক মূল্য দিতে হবে। কিন্তু তার জন্য আমি প্রস্তুত। আমি দেশের কৃষকদের পাশে আছি, তাঁদের ভালোর জন্য যে কোনও পরিস্থিতির মোকাবিলায় আমি তৈরি।”
এই বক্তব্য শুধু একটি ঘোষণাই নয়, বরং এটি ভারতের পক্ষ থেকে এক দৃঢ় অবস্থান। বিশ্বের শক্তিধর রাষ্ট্রের চাপের মুখেও মাথা নত না করে, দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার বার্তা। এটি একদিকে যেমন সাহসের প্রতীক, অন্যদিকে ভারতের গ্রামীণ অর্থনীতি রক্ষার এক স্পষ্ট সংকেত। তাই বলা যায় মোদীর এই বার্তা শুধু ওয়াশিংটনের জন্য নয়,এই বার্তা গোটা বিশ্বের জন্যভারত আপোস করবে না! "দেশের স্বার্থে দৃঢ় নেতৃত্ব, এক শক্তিশালী বার্তা ভারত নিজের পথে অটুট।"
-জ্যোতি সরকার