সর্বশেষ সংবাদ
প্রতিশোধ নিতে মরিয়া ট্রাম্প: আরও ২৫% ট্যারিফ ঘোষণা ভারতের উপর

প্রতিশোধ নিতে মরিয়া ট্রাম্প: আরও ২৫% ট্যারিফ ঘোষণা ভারতের উপর

ভারতকে কে যেন সব দিক থেকে চাপে ফেলতে মরিয়া ট্রাম্প। হঠাৎ করেই আরও ২৫% ট্যারিফ চাপালেন মার্কিন প্রেসিডেন্ট। 

৬ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন, ভারত থেকে আমদানি হওয়া পণ্যের ওপর আরও অতিরিক্ত ২৫% ট্যারিফ আরোপ করা হবে। কিছুদিন আগেই ২৫% ট্যারিফ ঘোষণা করেছিলেন। এর ফলে মোট শুল্ক বেড়ে দাঁড়াল ৫০%। ট্রাম্পের দাবি, ভারত রাশিয়া থেকে তেল কিনছে। এই কারণেই শাস্তিমূলক হিসেবে এই অতিরিক্ত শুল্ক চাপানো হয়েছে।

 

আরও পড়ুন কমিশনের খসড়া তালিকায় ধাক্কা! বাদ ৬৫ লক্ষ ভোটার, আদালতের কড়া প্রশ্ন

 

মঙ্গলবার সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, "ভারত আমাদের ভালো বাণিজ্যসঙ্গী নয়। তারা আমাদের থেকে খুব কমমাত্রায় কাঁচামাল কিনে, প্রচুর পণ্য বিক্রি করে। তাই ওই ২৫% ট্যারিফের পর এখন আরও ২৫% যোগ করছি। পরবর্তীতে হয়তো ট্যারিফ আরও বাড়তে পারে।"

হোয়াইট হাউস থেকে নতুন এই ঘোষণায় বলা হয়েছে, রাশিয়ার কার্যকলাপ মার্কিন জাতীয় নিরাপত্তায় হুমকির সৃষ্টি করছে। বিশেষ করে, রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের প্রেক্ষাপটেই এই শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা আরও জানান ট্রাম্পের আদেশ অনুযায়ী, ভারতের যে সব পণ্য রাশিয়ার তেলের সঙ্গে যুক্ত, সেই সমস্ত পণ্যের ওপরই অতিরিক্ত ২৫% ট্যারিফ ধার্য হবে।

জানানো হয়েছে, এই ট্যারিফ ২১ দিনের মধ্যেই কার্যকর হবে। তবে যেসব পণ্য ইতিমধ্যে রওনা দিয়েছে এবং ১৭ সেপ্টেম্বর ২০২৫-এর আগে যুক্তরাষ্ট্রে পৌঁছাবে, সেগুলোর ওপর এই নতুন শুল্ক প্রযোজ্য হবে না।

ভারত সরকারের পক্ষ থেকে এই ট্যারিফ আরোপের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, "এই সিদ্ধান্ত অন্যায় ও অযৌক্তিক।" ভারতের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন পরিকল্পিতভাবে ভারতকে টার্গেট করা করছে।

বিশেষজ্ঞদের মতে, এই নতুন ট্যারিফ ভারতের ওপর আরও চাপ বাড়াবে। এর ফলে, দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হতে পারে। তবে ট্রাম্পের এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত কী প্রভাব ফেলবে, তা সময়ই বলবে।

            -দিশা দাস

পরবর্তী খবর