সর্বশেষ সংবাদ
মেডিক্যাল কলেজে আগুন! নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন

মেডিক্যাল কলেজে আগুন! নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন

কলকাতা মেডিক্যাল কলেজে আবারও আগুন। বুধবার দুপুরে হঠাৎ করে গ্রিন বিল্ডিংয়ে আগুন লাগে। এই খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে তৈরি হয় আতঙ্ক। রোগীরা ও তাঁদের আত্মীয়রা ভয়ে দ্রুত বিল্ডিং থেকে বেরিয়ে আসেন।

গ্রিন বিল্ডিংয়ে রয়েছে ব্লাড ব্যাঙ্ক ও অন্যান্য জরুরি বিভাগ।সারাদিন রোগীর আত্মীয়দের আনাগোনা চলে এখানে।ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হলে, সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে দুটি ইঞ্জিন। দমকল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

আরও পড়ুন প্রশাসক সৌরভের প্রত্যাবর্তনের আভাস! কোন সিংহাসনে বসতে চলেছেন 'মহারাজ'?

 

তবে আগুনে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি। কী কারণে আগুন লাগল, তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, এর আগেও বহুবার আগুন লেগেছে কলকাতা মেডিক্যালে। গত বছর নভেম্বর মাসেও মেন বিল্ডিংয়ে আগুন লেগেছিল। সে বার আগুন লেগেছিল কার্ডিয়োলজি বিভাগের শৌচাগারে। তখনও রোগীদের মধ্যে তৈরি হয়েছিল আতঙ্ক। তবে সেই সময় বড় কোনো ক্ষতি হয়নি।

এর ঠিক ক’দিন আগেই, SSKM হাসপাতালেও আগুন লেগেছিল। জরুরি বিভাগের ডিসপ্লে বোর্ডে আগুন ধরেছিল। সেখানেও দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনেন। এবার প্রশ্ন উঠছে, একের পর এক সরকারি হাসপাতালে কেন এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে?

                                                        -জ্যোতি সরকার

পরবর্তী খবর