সর্বশেষ সংবাদ
যুদ্ধের সম্ভাবনা উস্কে দিলেন ট্রাম্প! রাশিয়ার সামনে পরমাণু সাবমেরিন

যুদ্ধের সম্ভাবনা উস্কে দিলেন ট্রাম্প! রাশিয়ার সামনে পরমাণু সাবমেরিন

আমেরিকা এবং রাশিয়ার সম্পর্ক আবার উত্তপ্ত। এবার কি মুখোমুখি সংঘাতের পথে দুই দেশ?

সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছে পরমাণু শক্তিসম্পন্ন দু’টি সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন।
কারণ, রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ কিছু উস্কানিমূলক মন্তব্য করেছিলেন।

ট্রাম্প জানিয়েছেন, এই সাবমেরিন মোতায়েনের সিদ্ধান্ত শুধু প্রতিরক্ষার স্বার্থে। তাঁর কথায়, “শব্দচয়ন খুব গুরুত্বপূর্ণ। উস্কানিমূলক মন্তব্য যেন বিপজ্জনক পরিণতি না আনে, সেটাই লক্ষ্য।”তবে কোথায় এই সাবমেরিন মোতায়েন করা হয়েছে, তা এখনও পরিষ্কার হয়নি।পেন্টাগন বা আমেরিকার নৌবাহিনী এখনও কোনও মন্তব্য করেনি।

 

আরও পড়ুন  কলকাতায় ফের ‘বাড়ি বিপর্যয়’, মানিকতলায় রাজবাড়ি ভেঙে জখম ৫

 

গত সাড়ে তিন বছর ধরে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে। ট্রাম্প চাইছেন এই যুদ্ধ অবিলম্বে থামুক।তিনি রাশিয়াকে একাধিক বার হুঁশিয়ারিও দিয়েছেন। অনেকে মনে করছেন, ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের দিকে তাকিয়ে রয়েছেন, তাই যুদ্ধ থামাতে চাচ্ছেন। কিন্তু দিমিত্রি মেদভেদেভ ট্রাম্পের হুঁশিয়ারিকে গুরুত্ব দেননি। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “এই সব হুঁশিয়ারি যুদ্ধের পথকেই এগিয়ে দিচ্ছে।”এমনকি ট্রাম্পের হুঁশিয়ারিকে তিনি ‘নাটক’ বলেও ব্যাখ্যা করেন।

এই বাকযুদ্ধের জেরেই ট্রাম্প কড়া পদক্ষেপ নিয়েছেন। পরমাণু সাবমেরিন মোতায়েন করেছেন রাশিয়ার কাছাকাছি এলাকায়।বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকা এবং রাশিয়া এই দুই দেশই পরমাণু শক্তিধর। বিশ্বের অধিকাংশ পরমাণু অস্ত্র এই দুই দেশের হাতেই রয়েছে।

ফলে এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। সবাই এখন প্রশ্ন করছে   তবে কি এবার সরাসরি যুদ্ধের পথে আমেরিকা ও রাশিয়া?রাশিয়ার তরফে এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া আসেনি।

                                                                                                                                      -জ্যোতি সরকার

পরবর্তী খবর