সর্বশেষ সংবাদ
কলকাতায় ফের ‘বাড়ি বিপর্যয়’, মানিকতলায় রাজবাড়ি ভেঙে জখম ৫

কলকাতায় ফের ‘বাড়ি বিপর্যয়’, মানিকতলায় রাজবাড়ি ভেঙে জখম ৫

আজ শনিবার সকালে, কলকাতার মানিকতলা মেন রোডে ভেঙে পড়ল একটি পুরনো বাড়ির একাংশ। ভোর প্রায় ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।

দোতলা একটি পুরনো রাজবাড়ির পিছনের অংশ ভেঙে পড়ে পাশের একতলা বাড়ির উপর।
সেই সময় পাশের বাড়ির ঘরে ঘুমাচ্ছিলেন দুই শিশু ও পরিবারের অন্যান্য সদস্যরা। চাঙড় খসে পড়ে গুরুতর আহত হয় দুই শিশু। তাদের সঙ্গে এক মহিলা-সহ মোট পাঁচজন আহত হন।স্থানীয়রাই দ্রুত আহতদের উদ্ধার করে মানিকতলা ESI হাসপাতালে নিয়ে যান।

বাড়িটি বহু পুরনো, প্রায় ২০০ বছরেরও বেশি।
পুরসভার তরফে বাড়িটিকে ৫ বছর আগেই বিপজ্জনক ঘোষণা করা হয়েছিল। তবে আইনি জটিলতার কারণে এতদিন তা ভাঙা যায়নি।
স্থানীয় কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুও এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বাড়িটির মালিকদের মধ্যে এখনও সম্পত্তি ভাগ নিয়ে ঝামেলা চলছে।

 

আরও পড়ুন  উপরাষ্ট্রপতি নির্বাচনের সময়সূচী এলো প্রকাশ্যে! নতুন উপরাষ্ট্রপতির জন্য ভোট ৯ ই সেপ্টেম্বর

 

স্থানীয় বাসিন্দারা জানান, ওই ভাঙা অংশের নিচে চাপা পড়ে যান মোট পাঁচজন। একজনের গাড়িও ভেঙে যায়। একজন বাসিন্দা বলেন, তার মা রোজ সকালে সেই জায়গায় কাজ করতেন। আজ যদি মিনিট দশেক আগে আসতেন, বড় দুর্ঘটনা ঘটতে পারত।

রাজবাড়ির বর্তমান বাসিন্দারা জানান, তারা আতঙ্কে রয়েছেন। প্রতিদিন ভয় নিয়ে বসবাস করছেন তারা। তাঁদের দাবি, পুরসভা যেন অবিলম্বে এই বিপজ্জনক রাজবাড়ি ভেঙে ফেলার ব্যবস্থা নেয়।আরও বড় দুর্ঘটনার আগেই যেন ব্যবস্থা নেওয়া হয় এই আবেদন স্থানীয়দের।

টানা বৃষ্টির কারণে পুরনো ও বিপজ্জনক বাড়িগুলি নিয়ে উদ্বেগ বাড়ছে কলকাতায়। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া, যাতে মানুষের প্রাণ না যায়।

                                                                                                                                                  -জ্যোতি সরকার

পরবর্তী খবর