সর্বশেষ সংবাদ
দক্ষিণবঙ্গ পেল স্বস্তি, উত্তরবঙ্গে বাড়ছে দুর্যোগের আশঙ্কা

দক্ষিণবঙ্গ পেল স্বস্তি, উত্তরবঙ্গে বাড়ছে দুর্যোগের আশঙ্কা

দক্ষিণবঙ্গের মানুষজনের জন্য আজ রয়েছে এক বড় আপডেট। একটানা টানা বৃষ্টিতে ভিজতে ভিজতে যারা নাজেহাল উঠেছেন, তাঁদের জন্য কিছুটা স্বস্তির খবর। হ্যাঁ, অবশেষে দক্ষিণবঙ্গের উপর থেকে সরতে শুরু করেছে সেই  প্রবল ঘূর্ণাবর্ত!

ঘূর্ণাবর্ত এখন দিক বদলে এগিয়ে চলেছে উত্তরবঙ্গের দিকে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এর ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট ধীরে ধীরে কমে যাবে। তবে আজ শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

কলকাতা সহ দক্ষিণের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেওরবিবার থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে পারে। এই মুহূর্তে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর অংশে,আর মৌসুমি অক্ষরেখা ছড়িয়ে রয়েছে পুরুলিয়া ও কাঁথির উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত।

কলকাতার তাপমাত্রাও এখন স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস,যা স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি বেশি। আর বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাত্র ২৮.৩ ডিগ্রি,যা স্বাভাবিকের থেকে ৪.২ ডিগ্রি কম। কিন্তু এখানেই শেষ নয়। যখন দক্ষিণবঙ্গে দুর্যোগ কমার সম্ভাবনা দেখা যাচ্ছে, তখনই উত্তরবঙ্গে নতুন করে বাড়ছে আতঙ্কের ছায়া। আজ শুক্রবার থেকেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে শুরু হতে পারে টানা ভারী বৃষ্টি। আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত এই পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, এমনকি এই পরিস্থিতি বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে।

আরও পড়ুন ব্রিটিশ এম্পায়ার মেডেল পেলেন অসমের সঞ্জীব ভট্টাচার্য্য! কেন এই সম্মাননা?

এ ছাড়া উত্তর দিনাজপুরে শনি, রবি ও মঙ্গল এবং দক্ষিণ দিনাজপুরে মঙ্গলবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মালদহেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আর উত্তরের পাহাড়ঘেঁষা পাঁচ জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা,যার মানে দুর্যোগ হতে পারে বেশ প্রবল।

তাই সতর্ক থাকুন, সাবধানে থাকুন। আবহাওয়ার প্রতিটি নতুন আপডেট পেতে চোখ রাখুন আমাদের উপর।

                                                                                                                                                     -জ্যোতি সরকার

পরবর্তী খবর