সর্বশেষ সংবাদ
নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়! ২৬-এর ভোটের আগেই ইডির নজরে তৃণমূল মন্ত্রী

নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়! ২৬-এর ভোটের আগেই ইডির নজরে তৃণমূল মন্ত্রী

ভোটের আগে বড় বিপদে মমতা! নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে মন্ত্রী। ঘটনাটয় উত্তপ্ত রাজ্য রাজনীতি। 

আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। তার আগেই ফের চাপে পড়েছে তৃণমূল কংগ্রেস। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির নজরে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। ইতিমধ্যেইরাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক অভিযুক্ত নেতারা গ্রেফতার হয়েছেন। সেই তালিকায় নাম উঠেছে সিনহার। 

সূত্রের খবর, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের ডায়েরি থেকে উঠে এসেছে চন্দ্রনাথ সিনহার নাম। যদিও, এর আগে একবার ইডির পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। তবে, এবারের পরিস্থিতি আরও জটিল।

প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় এখনও জেলে। তার পাশাপাশি শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিক ও দালাল গ্রেফতার হয়েছে। এরফলে একটা বিষয় স্পষ্ট, এই দুর্নীতির জাল অনেক দূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে।

এ বিষয়ে বিরোধীদের দাবি, পুরো তৃণমূল জমানায় স্বাস্থ্য, শিক্ষা সহ সব দফতরই দুর্নীতিতে ডুবে। শুধুমাত্র প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নন, আরও অনেক প্রভাবশালী নেতা-মন্ত্রীর নাম জড়িয়ে রয়েছে এই শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে। গরিব শিক্ষিত যোগ্য যুবক-যুবতীরা চাকরি পাননি, তবে টাকার জোরে অনেক অযোগ্যরা চাকরি পেয়েছে। আবার অনেক নেতা অবৈধভাবে টাকা নিয়ে চাকরি পাইয়ে দিয়েছেন, সেই অভিযোগও উঠেছে।

এদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন দলের ভাবমূর্তি রক্ষা করতে মরিয়া। ঠিক তখনই দলের এক হেভিওয়েট মন্ত্রীকে ইডির তলব, মমতার এই প্রচেষ্টায় বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, ২৬-এর ভোটের আগে এই ধরনের ঘটনা সাধারণ মানুষের মনে গভীর প্রভাব ফেলতে পারে। শাসক দলের প্রতি ভরসা নষ্ট হলে সেটার প্রভাব সরাসরি ভোটবাক্সে পড়বে। এই ঘটনায় তৃণমূলের উপর কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই নজর রাজ্যবাসীর।

                                                                  দিশা দাস

পরবর্তী খবর