সর্বশেষ সংবাদ
ভোট আসছে! মাঠে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ভোট আসছে! মাঠে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

আসছে ৮ অগস্ট।সেই দিন বিকেল ৪টেতে তৃণমূল কংগ্রেসের বড়সড় ভার্চুয়াল বৈঠক। এই বৈঠকে নেতৃত্বে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন প্রায় ৪ হাজার তৃণমূল নেতা।

জেলা সভাপতি, সাংসদ, বিধায়ক, মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর সবাইকে এই বৈঠকে অংশ নিতে বলা হয়েছে। এছাড়াও দলের রাজ্য কমিটির সদস্য, শাখা সংগঠনের সভাপতি এবং কোর কমিটির সদস্যরাও থাকবেন।

ভোটার তালিকা সংশোধন নিয়ে এবার নতুনভাবে প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। নির্বাচন কমিশন এসআইআর ও ভোটার তালিকা সংক্রান্ত মহড়া শুরু করতেইদলীয় সাংগঠনিক পরিকল্পনায় গতি আনতে চাইছে তৃণমূল নেতৃত্ব।

এর আগেও মার্চ মাসে এমন ভার্চুয়াল বৈঠক হয়েছিল। আর ফেব্রুয়ারিতে নেতাজি ইন্ডোরে দলের সম্মেলনেমমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন  একই এপিক নম্বরে একাধিক ভোটার কার্ড বিভিন্ন রাজ্যে ব্যবহৃত হচ্ছে।

আরও পড়ুন উত্তর থেকে দক্ষিণ একযোগে বৃষ্টির হানায় রাজ্যজুড়ে সতর্কতা

সেই ইস্যু নিয়ে এবার আরও সংগঠিতভাবে মাঠে নামতে চাইছে দল। বৈঠকে অভিষেক বুঝিয়ে দেবেন, কীভাবে দলীয় কর্মীরা কাজ করবেন ভোটার তালিকা সংশোধনে। ভোটের আর মাত্র ৮ মাস বাকি। এই বৈঠক থেকেই তৈরি হবে বুথ স্তরের প্রচারের রূপরেখা।শোনা যাচ্ছে, স্থানীয় স্তরে জনসংযোগের জন্য কিছু বিশেষ কর্মসূচিও ঘোষণা হতে পারে।

৮ অগস্টের বৈঠক তাই তৃণমূলের জন্য শুধু এক সভা নয় এটা হতে চলেছে ভোট যুদ্ধের আগের সাংগঠনিক মহড়া!

                                                                                                                               জ্যোতি সরকার

পরবর্তী খবর