সর্বশেষ সংবাদ
ভারত, চিন এখন অতীত: ঘরোয়া উৎপাদনে আগ্রহী আমেরিকা! তবে কি বিশ্ব অর্থনীতিতে বড়সড় পালাবদল?

ভারত, চিন এখন অতীত: ঘরোয়া উৎপাদনে আগ্রহী আমেরিকা! তবে কি বিশ্ব অর্থনীতিতে বড়সড় পালাবদল?

ট্রাম্পের বার্তা, "চিনে আর কারখানা নয়।" এমনকি ভারতীয় কর্মী নিয়োগেও নিষেধাজ্ঞা। তাহলে কি বদলাতে চলেছে বিশ্ব অর্থনীতির সমীকরণ?

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য ঘিরে আবারও সরগরম বিশ্ব অর্থনীতি। মন্তব্যে তিনি স্পষ্ট জানিয়েছেন, "চিনে আর কোনও নতুন কারখানা নয়, ভারত থেকেও কর্মী নেওয়া বন্ধ করতে হবে।" এই ঘোষণার পর আমেরিকার Manufacturing and Global Supply Chain Policy -তে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

দেশে কর্মী সংকট থাকলেও, আমেরিকা চায় অটোমেশন ও AI -এর ওপর নির্ভর করে তাদের উৎপাদন ক্ষমতা বাড়াতে। সস্তা ও গুণগত মান বজায় রেখে পণ্য তৈরি করতে চাইলে, তাদের সামনে AI -ই একমাত্র রাস্তা। তবে, ভারত বা অন্যান্য এশিয়ার দেশগুলি বিশেষ করে ভারতের দক্ষ প্রযুক্তি কর্মীরা না থাকলে এই রূপান্তর ততটা সহজ হবে না, বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে ভারতের জন্য বড়ো সুযোগ তৈরি হতে চলেছে। এটাই সময় ঘরোয়া উৎপাদনের চাহিদা বাড়ানোর। এমনটা হলে পরিকাঠামো খাতে বড় বিনিয়োগ আসবে। সেইসঙ্গে উৎপাদন শিল্প এবং গ্রিন এনার্জি এই ক্ষেত্রগুলিতেও অগ্রগতি দেখা যেতে পারে। পাশাপাশি, সরকারি সংস্থাগুলো (PSU) নিয়েও ফের চিন্তাভাবনা শুরু হতে পারে, বিশেষ করে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (PPP) মডেলে।

এছাড়াও, ভারত অনেকটা জোর দিয়ে ইউরোপ, UK, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে আধিপত্য বাড়ানোর চেষ্টা করতে পারবে। এর ফলে নতুন বাজার এবং পুরনো বাজারের মধ্যে যোগাযোগ আরও গভীর হতে পারে বলে আশা করা যাচ্ছে। 

তবে এতকিছুর মধ্যেও একটা চিন্তা থেকেই যায়। ভারতীয় স্টক মার্কেট নিয়ে যতটা না চিন্তা বাড়ছে, তার চেয়ে বেশি চিন্তা বাড়ছে খুচরো ও ক্ষুদ্র ঋণ (Retail & SME Credit) ব্যবসা নিয়ে। কারণ, এই খাতে খুব বেশি নিরাপত্তা ব্যবস্থা নেই, যা ভবিষ্যতে সমস্যা তৈরি করতে পারে।

এই অবস্থায় বিনিয়োগকারীদের কী করা উচিত? সেটাই এখন প্রশ্ন। তবে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, এরূপ পরিবর্তনের সময় বিনিয়োগকারী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষদের ঠান্ডা মাথায় দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নিতে হবে। সব মিলিয়ে, মনে করা যেতে পারে সামনে হয়তো এক দারুণ সময় অপেক্ষা করছে ইনভেস্টরদের জন্য। শুধু লক্ষ্য রাখতে হবে সঠিক বিনিয়োগের ওপর।

                                                                                                                                                                                                              -দিশা দাস

পরবর্তী খবর