সর্বশেষ সংবাদ
জীবনতলায় বিজেপি-আইএসএফ সংঘর্ষ, আহত প্রায় ৩০!

জীবনতলায় বিজেপি-আইএসএফ সংঘর্ষ, আহত প্রায় ৩০!

দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় BJP ও ISF কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, একটি রাজনৈতিক কর্মসূচি শেষে বাড়ি ফেরার সময় বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলার ঘটনাটি ঘটে। এরপরই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

 

আরও পড়ুন শিক্ষক দিবসে বড় ঘোষণা: কেন্দ্রীয় ধাঁচে প্রতি জেলায় ‘সিএম শ্রী’ স্কুল, স্বচ্ছ শিক্ষক নিয়োগের আশ্বাস শুভেন্দুর

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই পক্ষের মুখোমুখি হওয়ার পর প্রথমে শুরু হয় বচসা। পরে সেই বচসাই হাতাহাতিতে গড়ায়। সংঘর্ষের সময় কয়েকজনের হাতে লাঠি ছিল বলে অভিযোগ। তা দিয়েই একে অপরের উপর হামলা চালানো হয়। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক আহত হন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সংঘর্ষে প্রায় ৩০ জন আহত হয়েছেন।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জীবনতলা থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। সংঘর্ষের পর থেকেই এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। শাসক দলের তরফে সংঘর্ষের জন্য আইএসএফের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। যদিও ঘটনার প্রকৃত কারণ এবং সংঘর্ষের সূত্রপাত কীভাবে, তা খতিয়ে দেখছে পুলিশ।

জীবনতলার এই সংঘর্ষের পর এলাকায় যাতে নতুন করে কোনও অশান্তি না ছড়ায়, সেদিকেই এখন পুলিশের নজর। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি ও নিরাপত্তা।

                                                                                                           -স্পন্দন পাল

পরবর্তী খবর