বাংলার গরম এখনই জানান দিচ্ছে তার রুদ্রমূর্তি। একদিকে চড়া রোদ, আর অন্যদিকে ভ্যাপসা আর্দ্রতা, এই নাজেহাল দশা থেকে মুক্তি দিতে এবার কোমর বেঁধে ময়দানে নামল Bosch Home Comfort India Limited।
১৪ই এপ্রিল কলকাতার নিউটাউনের একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তারা উন্মোচন করল হিটাচি (Hitachi) এয়ার কন্ডিশনারের ২০২৬ সালের নতুন ও অত্যাধুনিক রেঞ্জ। শুধু নতুন প্রযুক্তির এসি বাজারে আনাই নয়, পশ্চিমবঙ্গ-সহ গোটা পূর্ব ভারতে ব্যবসার প্রসারে এক বিশাল 'নীলনকশা' প্রকাশ করেছে কোম্পানি।
অনুষ্ঠানের সবথেকে বড় চমক ছিল শিক্ষা ও শিল্পের এক অনন্য সমন্বয়। কলকাতার টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির সঙ্গে যৌথ উদ্যোগে উদ্বোধন করা হয়েছে 'ইঞ্জিনিয়ারিং এক্সিলেন্স সেন্টার' (EEC)। এখান থেকে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রী এবং টেকনিশিয়ানরা হাতে-কলমে আধুনিক এসির কাজ শেখার সুযোগ পাবেন। কোম্পানি চাইছে দক্ষ কর্মী তৈরির মাধ্যমে এসি ইনস্টলেশন এবং বিক্রয়-পরবর্তী পরিষেবা বা 'সার্ভিস কোয়ালিটি'-কে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে।
২০২৬ রেঞ্জে কী কী থাকছে?
তীব্র আর্দ্রতা এবং প্রখর তাপমাত্রার কথা মাথায় রেখে বিশেষ কিছু সিরিজ লঞ্চ করেছে কোম্পানি:
১. সুমো (Sumo) সিরিজ: এটি একটি 'হেভি-ডিউটি' কুলিং সলিউশন। বড় ঘর বা প্রতিকূল আবহাওয়ায় ৭৪০০ ওয়াট পর্যন্ত শক্তিশালী পারফরম্যান্স দিতে সক্ষম।
২. সিগনেচার (Signature) সিরিজ: যারা ঘরের আভিজাত্য আর স্মার্ট ফিচার খুঁজছেন, তাদের জন্য রয়েছে ৫-স্টার ও ৩-স্টার ইনভার্টার এসি। ম্যাগনাম গ্রে বা মার্বেল হোয়াইটের মতো প্রিমিয়াম রঙের এই এসিগুলোতে রয়েছে জাপানি নকশার ছোঁয়া।
৩. ক্যাসেট এসি রেঞ্জ: বাণিজ্যিক ও বড় আবাসনের জন্য আনা হয়েছে ১-ওয়ে এবং ৪-ওয়ে ক্যাসেট এসি, যাতে থাকছে ৫ বছরের ওয়ারেন্টি।
৪. স্মার্ট প্রযুক্তি: প্রতিটি এসিতে থাকছে 'AirCloud Go' প্রযুক্তি, যার মাধ্যমে স্মার্টফোন বা ভয়েস কন্ট্রোলে এসি চালানো যাবে। সাথে রয়েছে বিদ্যুৎ সাশ্রয় দেখার জন্য 'এনার্জি ট্র্যাকার'।
আরও পড়ুন ভোটের আগে সুপ্রিম কোর্টে বড় জয় মমতার! ভোটাধিকার নিয়ে বড় নির্দেশ আদালতের, কারা পাবেন সুযোগ?
অনুষ্ঠানে Bosch হোম কমফোর্ট ইন্ডিয়া লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় সুধাকরণ জানান, "পূর্ব ভারত, বিশেষ করে পশ্চিমবঙ্গ এখন আমাদের ব্যবসার অন্যতম প্রধান কেন্দ্র। আমরা শুধু পণ্য বিক্রি করছি না, স্থানীয় স্তরে কর্মসংস্থান ও দক্ষ টেকনিশিয়ান তৈরির মাধ্যমে পরিষেবার মান উন্নত করতে বিনিয়োগ করছি।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিল্ড অপারেশনস ডিরেক্টর ভার্গিস জোসেফ-সহ সংস্থার উচ্চপদস্থ আধিকারিকরা। আবাসন প্রকল্প থেকে শুরু করে বাণিজ্যিক ভবন, সবক্ষেত্রেই নিজেদের আধিপত্য বাড়াতে নতুন ডিলার ও চ্যানেল পার্টনারদের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে তারা।
নতুন প্রযুক্তির এসি, দক্ষ কর্মী তৈরির প্রশিক্ষণ কেন্দ্র এবং শক্তিশালী ডিলার নেটওয়ার্ক, সব মিলিয়ে ২০২৬-এর এই গরমে বাংলার বাজারে এক বড়সড় লড়াইয়ের প্রস্তুতি সেরে ফেলল এই বিশ্বখ্যাত ব্র্যান্ড। এবার দেখার, Hitachi-র এই 'মাস্টারপ্ল্যান' সাধারণ মানুষের কতটা স্বস্তি দেয়।
- অঙ্কিতা পাল