সর্বশেষ সংবাদ
২৫ ডিসেম্বর কতক্ষণ চলবে মেট্রো? সময়সূচি জানাল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ |

২৫ ডিসেম্বর কতক্ষণ চলবে মেট্রো? সময়সূচি জানাল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ |

আগামিকাল বড়দিন। শহর জুড়ে আলো, গান আর উৎসবের আমেজ। পার্ক স্ট্রিটে মানুষের ঢল, ময়দানে ভিড়। চারদিকে হাসি আর আনন্দ। কিন্তু এই আনন্দের মাঝেইআপনার মাথায় কি একটা প্রশ্ন ঘুরছে না?রাত হলে বাড়ি ফিরবেন কীভাবে? রাস্তায় গাড়ির ভিড়ে আটকে পড়বেন না তো?মেট্রো কি সময়মতো পাবেন? নাকি উৎসবের আনন্দ শেষ হবে দুশ্চিন্তায়?ঠিক এই চিন্তার উত্তর দিতেই মাটির নিচে, শহরের বুকে একটা বড় চমক নিয়ে প্রস্তুত কলকাতা মেট্রো।

কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে,২৫শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে যাত্রীদের সুবিধার জন্য বিশেষ মেট্রো পরিষেবা চালানো হবে। এই দিনে ব্লু লাইন এবং গ্রিন লাইনে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সময় পর্যন্ত মেট্রো চলবে। ছুটির দিন হলেও পরিষেবায় কোনও কাটছাঁট নয়, বরং বাড়তি ব্যবস্থা।  ব্লু লাইনে মোট ২২৪টি মেট্রো চলবে। গ্রিন লাইনে চলবে মোট ২০১টি মেট্রো। ব্লু লাইনে প্রতি ৭ মিনিট অন্তর এবং গ্রিন লাইনে প্রতি ৬ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে।

 

আরও পড়ুন : চিংড়িঘাটা মেট্রোয় হাই কোর্টের ধমক! ১৫ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষের কড়া ডেডলাইন

 

এবার জেনে নেওয়া যাক ব্লু লাইনের সময়সূচি। বড়দিনের দিন শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রোছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ২৩ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১০টা ২০ মিনিটে। এমনকিশহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত শেষ মেট্রোও মিলবে রাত সাড়ে ১০টায়। মানে,রাত হয়ে গেলেও বাড়ি ফেরার চিন্তা নেই।তবে যারা বড়দিনে পার্ক স্ট্রিট আর ময়দান এলাকায় উৎসব উপভোগ করতে যাবেন,
তাদের জন্য থাকছে কিছু বিশেষ নিয়ম।ভিড় নিয়ন্ত্রণের জন্য পার্ক স্ট্রিট স্টেশনে৪ নম্বর গেট পুরোপুরি বন্ধ থাকবে। ১, ৫ এবং ৬ নম্বর গেট শুধুমাত্র বেরোনোর জন্য ব্যবহার করা হবে। স্টেশনে ঢুকতে হলে আপনাকে ব্যবহার করতে হবে ২ এবং ৩ নম্বর গেট। একইভাবে ময়দান স্টেশনে ঢোকার জন্য খোলা থাকবে শুধু ২ এবং ৩ নম্বর গেট। এই নিয়মগুলি মানলে ভিড়ের মধ্যেও যাতায়াত হবে অনেক সহজ।

এবার গ্রিন লাইনের কথা। গ্রিন লাইনেসল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানএবং উল্টো দিকেও পরিষেবা থাকবে স্বাভাবিকের থেকে বেশি। দুই দিক থেকেই দিনের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৫৫ মিনিটে। এছাড়াও হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত রাত ১০টা ২০ মিনিটেএকটি অতিরিক্ত মেট্রো চালানো হবে।সব মিলিয়ে বড়দিনে শহরবাসীর জন্য পুরোপুরি প্রস্তুত কলকাতা মেট্রো। উৎসব দেখুন মন ভরে। আনন্দ করুন নিশ্চিন্তে। রাত হয়ে গেলেও বাড়ি ফেরার পথ এবার আর কঠিন নয়, কারণ এই বড়দিনে, আপনার সঙ্গে আছে কলকাতা মেট্রো।

                            -জ্যোতি সরকার

পরবর্তী খবর