সর্বশেষ সংবাদ
দিল্লি হাসপাতালে লুকিয়ে ছিলেন নাইটক্লাবের অন্যতম মালিক অজয় গুপ্ত, কিন্তু হলো না শেষ রক্ষা

দিল্লি হাসপাতালে লুকিয়ে ছিলেন নাইটক্লাবের অন্যতম মালিক অজয় গুপ্ত, কিন্তু হলো না শেষ রক্ষা

উত্তর গোয়ার বির্চ নাইটক্লাবে ২৫ জনের মৃত্যুর ঘটনায় অবশেষে পুলিশের জালে অন্যতম মালিক অজয় গুপ্ত। কিন্তু গ্রেফতারি এড়াতে অজয় যে নাটক মঞ্চস্থ করলেন, তা ফিল্মি চিত্রনাট্যকেও হার মানায়! 

লুকআউট সার্কুলার জারি হতেই তিনি 'মেরুদণ্ডের সমস্যার' ভান করে দিল্লিতে লাজপতনগরের এক হাসপাতালে ভর্তি হন। পুলিশের চোখে ধুলো দিয়ে হাসপাতালেই তিন-চার দিন লুকিয়ে থাকার পরিকল্পনা ছিল তার। কিন্তু দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের তীক্ষ্ণ নজরদারিতে সেই ছক ভেস্তে যায়। গোয়া পুলিশ তড়িৎ গতিতে হাসপাতালে পৌঁছে নাটকীয় কায়দায় অজয়কে প্রথমে আটক এবং পরে গ্রেফতার করে।

 

আরও পড়ুন দিল্লির সঙ্গম কলা গ্রুপ এবার কলকাতায়! সব বয়সের প্রতিভার জন্য প্ল্যাটফর্ম

 

অজয় নিজেকে শুধুমাত্র অংশীদার দাবি করে অগ্নিকাণ্ডের দায় এড়াতে চাইলেও, পুলিশের দাবি তার অবস্থান পরিবর্তন এবং হাসপাতালে ভর্তির কৌশল স্পষ্টতই অপরাধীর পলায়ন মনোবৃত্তি তুলে ধরে।

এদিকে, নৈশক্লাবের প্রধান মালিক, লুথরা ভাই নামে পরিচিত সৌরভ ও গৌরব লুথরা এখনও অধরা! সূত্র বলছে, এই দুই মূল অভিযুক্ত ব্যাঙ্কক বা থাইল্যান্ডে পালিয়ে গিয়েছেন। তাদের বিরুদ্ধে ইন্টারপোল ব্লু কর্নার নোটিস জারি করেছে।

অগ্নিকাণ্ডের পর কর্মীদের গ্রেফতার করা হলেও, এই দুই প্রধান কর্ণধার দেশের বাইরে থাকায় তদন্তে বড়সড় বাধা সৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে পুলিশের প্রধান লক্ষ্য হল আন্তর্জাতিক সহযোগিতায় লুথরা ভাইদের দেশে ফিরিয়ে এনে এই মর্মান্তিক ঘটনার বিচার নিশ্চিত করা।

                                                                                  -অঙ্কিতা পাল

পরবর্তী খবর