সর্বশেষ সংবাদ
আর্টস একরে 'আর্ট হাট ২০২৫'-এর জমকালো উদ্বোধন: কলকাতায় দাঁড়িয়ে ভারত-বাংলাদেশ মৈত্রী নিয়ে বড় বার্তা তারিক চয়নের

আর্টস একরে 'আর্ট হাট ২০২৫'-এর জমকালো উদ্বোধন: কলকাতায় দাঁড়িয়ে ভারত-বাংলাদেশ মৈত্রী নিয়ে বড় বার্তা তারিক চয়নের

নিউটাউনের 'আর্টস একর মিউজিয়াম অফ বেঙ্গল মডার্ন আর্ট'-এর উদ্যোগে শুরু হলো 'আর্ট হাট ২০২৫'। শনিবারের এই অনুষ্ঠানে চাঁদের হাট বসেছিল আর্টস একর প্রাঙ্গণে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসার ভারতীর প্রাক্তন সিইও তথা প্রাক্তন সাংসদ জহর সরকার, বিশিষ্ট অভিনেত্রী মুনমুন সেন, খ্যাতনামা ধ্রুপদী নৃত্যশিল্পী প্রীতি প্যাটেল এবং বিশিষ্ট চিত্রশিল্পী অমিতাভ সেনগুপ্ত। আয়োজক সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন আর্টস একরের এক্সিকিউটিভ ট্রাস্টি তথা প্রখ্যাত শিল্পী শুভাপ্রসন্ন।

 

আরও পড়ুন 'বঙ্কিমদা' সম্বোধন ঘিরে লোকসভায় তুমুল ঝড়! মোদির বিরুদ্ধে সরব তৃণমূল

 

এই বিশিষ্টজনেদের সঙ্গেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়ন। তিনি তাঁর বক্তৃতায় দুই দেশের সম্পর্কের গভীরতা এবং সংস্কৃতির ভূমিকার ওপর আলোকপাত করেন।

বক্তব্য রাখতে গিয়ে তারিক চয়ন বলেন, কূটনীতিতে দুই দেশের সম্পর্কের সমীকরণে বরাবরই 'পিপল টু পিপল রিলেশন' বা মানুষে-মানুষে সম্পর্কের ওপর জোর দেওয়া হয়। আর এই সম্পর্কের ভিত্তি মজবুত করতে সবচেয়ে বড় ভূমিকা নেয় সংস্কৃতি। ভারত ও বাংলাদেশের বন্ধুত্বকে এই সংস্কৃতিই আগলে রেখেছে।

বিশিষ্ট সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের উক্তি স্মরণ করে তিনি আরও বলেন, "আমাদের সংস্কৃতিই আমাদের আসল পরিচয়। সংস্কৃতির মাধ্যমেই যেমন আমরা নিজেদের চিনি, তেমনই একে অপরকে বুঝি। আমি আশাবাদী, শুধুমাত্র সংস্কৃতি নয়, আগামী দিনে সব দিক থেকেই ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে।"

                                                                                                                                                                          -দিশা দাস

পরবর্তী খবর