সর্বশেষ সংবাদ
NDA-এর 'ডাবল সেঞ্চুরি'! পঞ্চমবারের জন্য মুখ্যমন্ত্রী-র আসনে নীতিশ, স্বপ্নভঙ্গ রাহুল-তেজস্বীর

NDA-এর 'ডাবল সেঞ্চুরি'! পঞ্চমবারের জন্য মুখ্যমন্ত্রী-র আসনে নীতিশ, স্বপ্নভঙ্গ রাহুল-তেজস্বীর

বিহার বিধানসভা নির্বাচন ২০২৫-এর ভোটগণনা শুরু হওয়ার পর থেকেই দেশের নজর ছিল রাজ্যের দিকে। প্রতি মুহূর্তে বদলানো ফলাফলের মধ্যেও একটাই ছবি স্পষ্ট, আবারও ক্ষমতায় ফিরছে NDA। ২০২০ সালে যেখানে NDA পেয়েছিল ১২২টি আসন, এবার তারা ২০৩ আসনে এগিয়ে, যা প্রায় দ্বিগুণ। বিশেষজ্ঞরা বলছেন, গত পাঁচ বছরের তুলনায় এবার NDA অনেক শক্ত অবস্থান তৈরি করেছে।

নীতীশ কুমারের পঞ্চমবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার রাস্তা এখন প্রায় নিশ্চিত। বিজেপি ও জেডিইউ দুই দলই আগের তুলনায় ভালো ফল করেছে। শিবিরের দাবি, মানুষ স্থিতিশীল নেতৃত্ব ও উন্নয়নের ওপর ভরসা রেখেছে তাই এই ফলাফল।

অন্যদিকে, তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাগঠবন্ধন (জেডিইউ-কংগ্রেস-বাম) জোটের ফলাফল বড়ই হতাশাজনক। মাত্র ৩৪টি আসনে তারা লড়াই ধরে রাখতে পেরেছে। তবে সবচেয়ে চমক দেখানো হলো রাঘোপুরে। দুপুরের দিকে তেজস্বী বিজেপির সতীশ কুমারের কাছে ৩,০০০-এর বেশি ভোটে পিছিয়ে ছিলেন, যা আরজেডি শিবিরে উদ্বেগ তৈরি করেছিল।

 

আরও পড়ুন চিকিৎসা জগতে সুখবর! নেফ্রো কেয়ার ইন্ডিয়ার অর্ধবর্ষে লাভ-রাজস্বে বড়সড় উন্নতি

 

কিন্তু সন্ধ্যার দিকে ছবিটা পাল্টাতে শুরু করে। ধীরে ধীরে তেজস্বী এগোতে থাকেন এবং শেষ পর্যন্ত প্রায় ১৩,০০০ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন। মুখ্যমন্ত্রীর হওয়ার স্বপ্ন হয়তো অধরা রয়ে গেলো, তবে শান্তনা পুরস্কার পেলেন তেজস্বী। নিজের কেন্দ্র রাঘোপুরে বিধায়ক আসন ধরে রাখায় তার রাজনৈতিক অবস্থান অটুট থাকলো। বিশ্লেষকরা বলছেন, NDA-র জোয়ারের মাঝেও এই জয় তেজস্বীর ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।

প্রথমবার নির্বাচনে অংশ নেওয়া প্রশান্ত কিশোরের জন সুরাজ দল কোনো আসন জিততে পারেনি।

চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, বিজেপি (৯০), জেডিইউ (৮৪), আরজেডি (২৫), লোক জনশক্তি (১৯), কংগ্রেস ৬, AIMIM (৫), HAMS (৫) এবং অন্যান্য ৯। এনডিএ-র মোট আসন ১৭৪, যা সরকার গঠনের জন্য যথেষ্ট।

ফলাফলের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপি সদর দফতরে এসে দলের কর্মীদের উদ্দেশে বলেন, বিহারের মানুষ উন্নয়ন ও সুশাসনের জন্য ভোট দিয়েছে। তিনি বলেন, এনডিএ রাজ্যে নতুন শক্তি ও আস্থা নিয়ে সরকার গঠন করবে।

সব মিলিয়ে, এবারের বিহার নির্বাচনে NDA-র শক্তিশালী জয় নিশ্চিত ছিল, আর রাঘোপুরে তেজস্বীর নাটকীয় জয় নির্বাচনী মানচিত্রে নতুন সম্ভাবনার দরজা খুলেছে। এই ফলাফল রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে ভবিষ্যতের জন্য আরও প্রতিযোগিতামূলক এবং প্রাণবন্ত করে তুলেছে।

                                                                      -দিশা দাস

পরবর্তী খবর